ত্বকটাকে খুশি রাখতে চান?

সায়মা তাসনিম
২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:০০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:০০

একটি প্রাণবন্ত হাসিখুশি ত্বক আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তবে প্রায়ই অযত্নের কারণে ত্বক হারিয়ে ফেলে সজীবতা। ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে ত্বকের যত্ন নিতে গেলে নিচের কাজগুলো আপনাকে করতেই হবে।

 

ত্বক পরিষ্কার রাখুন

সঠিক পিএইচ-যুক্ত সাবান দিয়ে ত্বক প্রতিদিন পরিষ্কার করুন ও ত্বকে ময়েশ্চরাইজার ব্যবহার করুন। এতে ত্বক যথেষ্ট পুষ্টি পাবে এবং স্বাভাবিক আর্দ্রতা ও তৈলাক্ততা বজায় থাকবে। ত্বক থাকবে কোমল ও সুস্থ।

 

পরিমিত ও পুষ্টিকর খাবার

বলা হয়, আপনি যা খাবেন, সেটারই ছাপ দেখা যাবে ত্বকে। অর্থাৎ যতবেশি পুষ্টিকর খাবার খাবেন ত্বকও তত উজ্জ্বলতা ছড়াবে। দৈনন্দিন রুটিনে ফল এবং শাকসবজি বেশি রাখুন। ত্বকের স্বার্থে হলেও এড়িয়ে চলুন তেলজাতীয় খাবার।

 

পর্যাপ্ত পানি

ত্বকের সুস্থতার জন্য ত্বকের কোষে পানি থাকা চাই। আর এ জন্য পানি পানের বিকল্প নেই। পর্যাপ্ত পানি আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে। যা ত্বকেও ইতিবাচক প্রভাব ফেলে। এতে ব্রণ বা ত্বকে সংক্রমণও কম হয়।

 

হাসিখুশি থাকুন

আমাদের মানসিক অবস্থা সরাসরি শরীরের ওপর প্রভাব ফেলে। স্বাভাবিক হাসি ত্বকের রক্তচলাচল বাড়ায়। এতে ত্বক আরও বেশি অক্সিজেন ও পুষ্টি পায়। তাই ত্বকের সৌন্দর্যে হাসুন কারণে-অকারণে।

 

হালকা ব্যায়াম না করলেই নয়

যখন আমরা নড়াচড়া একটু বেশি করি তখন আমাদের শরীরে এনডোরফিন হরমোন উৎপন্ন হয় বেশি। এটি সুখের অনুভূতি দেয়। যার ছাপ পড়ে ত্বকেও। ত্বকের যত্ন নিতে চাইলে তাই হালকা ব্যায়াম চালিয়ে যান।

 

 

/এফএ/
সম্পর্কিত
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
ত্বকের যত্ন নিন: বয়সের তুলনায় বুড়িয়ে যাচ্ছেন?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম