চশমার কারণে নাকের দুপাশে কালো দাগ পড়েছে?

জীবনযাপন ডেস্ক
২১ জুলাই ২০২৩, ১৫:০০আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৫:০০

ভারী ফ্রেমের চশমা নিয়মিত ব্যবহারের কারণে নাকের দুই পাশে কালচে এক ধরনের দাগ পড়ে যায়। চশমা খুললে এই দাগ বেশ দৃষ্টিকটু লাগে। ঘরোয়া কিছু উপায় মেনে এই দাগ দূর করে ফেলতে পারেন।

  1. আলুর অ্যাসিডিক উপাদান ত্বকের দাগ তুলতে পারে। একটা আলু থেঁতো করে রস বের করে নাকের দুই পাশে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত কয়েকদিন ব্যবহার করুন এভাবে।
  2. রাতে ঘুমানোর আগে আমন্ড অয়েল ম্যাসাজ করুন দাগের উপর। পরদিন সকালে মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। 
  3. রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ অ্যালোভেরা জেল ম্যাসাজ করলেও উপকার পাবেন।
  4. শসা পেস্ট করে রস বের করে নিন। এই রস কিছুক্ষণ লাগিয়ে রাখুন কালচে দাগের উপর।
  5. টমেটোর রস লাগাতে পারেন দাগ দূর করার জন্য।
  6. আঙুলের ডগায় মধু লাগিয়ে সাবধানে ম্যাসাজ করুন দাগের উপর।।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী