নামমাত্র সাজেই নজর কাড়া সাই পল্লবী

জীবনযাপন ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১৬:১৬আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৬:১৬

ঝলমলে সাজ, ভারী গয়না কিংবা চোখধাঁধানো মেকআপ নয়, সাধারণ শাড়িতেও কীভাবে অনন্য হয়ে ওঠা যায়, তা বারবার দেখিয়েছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। হাতে গোনা কয়েকটি গয়না, হালকা সাজ আর আত্মবিশ্বাস- এই তিনের সমন্বয়েই তৈরি হয় তার স্বাক্ষর ফ্যাশন।

সম্প্রতি পরিচালক মণি রত্নমের নতুন ছবির শুটিংয়ে কলকাতায় এসেছেন সাই। শহরের বিভিন্ন জায়গায় শুটিংয়ের ফাঁকে তার সহজ-সরল সাজ নজর কেড়েছে সবার। ফ্যাশনের দুনিয়ায় যেখানে জমকালো পোশাকই অনেকের প্রথম পছন্দ, সেখানে সাই বরাবরই ভরসা রাখেন ঐতিহ্যবাহী তাঁতের সিল্ক, কাঞ্জিভরম, হালকা শিফন ও অর্গানজার মতো শাড়িতে। সিনেমার প্রচার থেকে পারিবারিক অনুষ্ঠান সব জায়গাতেই তার সাজ থাকে মার্জিত, পরিমিত এবং রুচিশীল।

সাইয়ের শাড়ির স্টাইল থেকে অনুপ্রেরণা নিতে পারেন আপনিও।

সোনালি কাঞ্জিভরমে রাজকীয় লুকে সাই পল্লবী (সংগৃহীত ছবি)।

সোনালি কাঞ্জিভরমে রাজকীয় আবেদন

‘রামায়ণ’ ছবির প্রচার অনুষ্ঠানে সোনালি কাঞ্জিভরম টিস্যু সিল্ক শাড়িতে নজর কাড়েন সাই। শাড়িজুড়ে ছিল সূক্ষ্ম সোনালি ফুলেল নকশা, আর বেগুনি পাড়ে জরির কারুকাজ। এর সঙ্গে তিনি বেছে নেন একই কাপড়ের সাধারণ ব্লাউজ।

সাজে ছিল মন্দির নকশার সোনার চোকার, ঝুমকা, মোটা চুড়ি, খোলা চুল, হালকা ব্লাশ, নিউড লিপ টিন্ট আর ছোট্ট লাল টিপ। অতিরিক্ত কিছু নয়, তবু পুরো লুক ছিল দারুণ আকর্ষণীয়।

আইভরি টিস্যু সিল্কে অনাড়ম্বর সৌন্দর্য (সংগৃহীত ছবি)।

আইভরি টিস্যু সিল্কে অনাড়ম্বর সৌন্দর্য

বোনের বিয়ের একটি অনুষ্ঠানে আইভরি রঙের টিস্যু সিল্ক শাড়িতে ধরা দেন অভিনেত্রী। একই রঙের প্রশস্ত গলার সিল্ক ব্লাউজে তৈরি করেন মনোক্রোম লুক, যা তাঁর স্বাভাবিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে।

গলায় ও কানে মুক্তোর গয়না, হাতে জপমালা—এই ছিল সাজের মূল আকর্ষণ। প্রায় মেকআপবিহীন মুখেও তাঁর উজ্জ্বল ত্বকই যেন পুরো লুকের প্রাণ হয়ে ওঠে।

বর্ষায় শিফনের স্নিগ্ধতায় সাই (সংগৃহীত ছবি)।

বর্ষায় শিফনের স্নিগ্ধতা

বর্ষাকালের জন্য শিফন শাড়ির আবেদন আলাদা। নীল-সাদা ফুলেল নকশার শিফন শাড়িতে সাইয়ের একটি লুকও বেশ জনপ্রিয়। এর সঙ্গে তিনি পরেছিলেন নীল রঙের হাতকাটা ব্লাউজ।

গয়না বলতে শুধু এক জোড়া ঝুমকা। গলায় বা হাতে কোনো অলংকার ছিল না। আলগা খোঁপা আর ছোট্ট টিপেই সম্পূর্ণ হয়েছিল তাঁর সাজ।

সাইয়ের স্টাইলের মূলমন্ত্র

সাই পল্লবীর ফ্যাশন দর্শন খুবই সহজ, পোশাকের চেয়ে ব্যক্তিত্বই বেশি গুরুত্বপূর্ণ। তাই শাড়ির সঙ্গে অল্প গয়না, হালকা মেকআপ এবং আত্মবিশ্বাসকে প্রাধান্য দেন তিনি। তাঁর প্রতিটি লুকই মনে করিয়ে দেয়, নজর কাড়তে সবসময় আড়ম্বরের প্রয়োজন হয় না। রুচিশীল ও পরিমিত সাজই হতে পারে সবচেয়ে বড় আকর্ষণ।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, বাদ পড়বে ‘সিন্ডিকেট সদস্যরা’
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, বাদ পড়বে ‘সিন্ডিকেট সদস্যরা’
হাতকড়া নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী
হাতকড়া নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী
জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান
জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান
পদত্যাগ করে ইনফ্লুয়েন্সার হোন: মোদিকে খোঁচা ‘ককরোচ’ দিপকের
পদত্যাগ করে ইনফ্লুয়েন্সার হোন: মোদিকে খোঁচা ‘ককরোচ’ দিপকের
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ