আম খাওয়ার পর যা খাবেন না

জুবায়ের আহম্মেদ
০৪ জুন ২০২১, ১৫:০৪আপডেট : ০৪ জুন ২০২১, ১৬:০১

মৌসুমি ফল আমের এখন জয়জয়কার। আমের রয়েছে দারুণ সব উপকার। এতে প্রচুর ভিটামিন সি, বি, ক্যালসিয়াম, আয়রন ও খনিজ লবণসহ বিভিন্ন পুষ্টি উপাদান আছে। তবে মনে রাখতে হবে, আম খাওয়ারও আছে কিছু নিয়ম-কানুন। আম খাওয়ার ঠিক পরপরই কিছু খাবার এড়িয়ে চলা ভালো।

পানি: আম খেয়ে সঙ্গে সঙ্গে পানি পান করলে পেটে ব্যথা হতে পারে। ইব্রাহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. রাকিবুল হাসান বলেন, আম খেয়ে সঙ্গে সঙ্গে পানি পান করলে অ্যাসিডিটি হতে পারে। গ্যাস জমতে পারে। আম খাওয়ার অন্তত ৩০-৬০ মিনিট পর পানি পান করা উচিত।

করলা: আমের সঙ্গে করলার খানিকটা শত্রুতা আছে। তাই আমের পর করলার তরকারি খেলে বমি বমি ভাব বা বমি হতে পারে। শ্বাসকষ্টের সমস্যাও হতে পারে।

দই: আম খেয়েই দই খাবেন না। পুষ্টিবিদ আশিক মাহমুদ বলেন, ‘আমের সঙ্গে বা ঠিক পর পর দই খেলে শরীরে শর্করা হঠাৎ বেড়ে যায়। এতে শরীরের ভারসাম্য নষ্ট হয়। অন্যদিকে ত্বকেও সমস্যা দেখা দিতে পারে। এতে এক ধরনের বিষক্রিয়াও হতে পারে।

কোমল পানীয়: আম খাওয়ার পর পর কোমল পানীয় খেলে ডায়াবেটিস অনেক বেশি বেড়ে যেতে পারে। কারণ, দুটোই চিনিতে ভর্তি। তাই ডায়াবেটিস রোগীরা ভুলেও কাজটি করবেন না।

মসলাযুক্ত খাবার: আম খেয়েই মসলাযুক্ত খাবার খেতে নিষেধ করে ডা. রাকিবুল হাসন বলেন, ‘এতে হজমে সমস্যা হতে পারে। ত্বকের জন্যও এটা ক্ষতিকর।’

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম