শিশুর চোখে ঘুম আনবে যে খাবার

সানজিদা নূর
০৪ আগস্ট ২০২১, ১৬:৪১আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৬:৪১

রাত বাড়তে থাকলেই শিশুর ঘুম নিয়ে অনেক বাবা-মা পড়ে যান আতঙ্কে। শিশুর সুস্বাস্থ্য বজায় রাখতে পুষ্টিকর খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুমও জরুরি। স্বাস্থ্যকর, ও হজমে সহজ এমন খাবারই শিশুকে ঘুমাতে সাহায্য করবে।

 

ডিম

ডিম শুধু উচ্চমানের প্রোটিনের উৎসই নয়। ডিমে আছে ট্রিপটোফ্যান। যা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। ডিমের এ উপাদানটি সেরোটোনিন হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এটিই শিশুর ঘুমের সময়সীমা নিয়ন্ত্রণে সহায়তা করে। 

 

দুধ

রাতে শোয়ানোর আগে শিশুকে একগ্লাস হালকা গরম দুধ দিন। ঘুম আনতে এটিও বেশ কার্যকর। দুধেও থাকে ট্রিপটোফ্যান।

 

খেজুর

শিশু যদি মিষ্টি কিছু খেতে ভালোবাসে, তবে তাকে ঘুমানোর আগে খেজুর খাওয়ার অভ্যাস করাতে পারেন। খেজুরের ভিটামিন বি-৬ ও পটাশিয়াম ঘুম আনে ভালো।

 

ছোলা

ছোলাও অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান সমৃদ্ধ। এতেও প্রাকৃতিক মেলোটোনিন থাকে। ছোলায় থাকা ভিটামিন বি৬-ও শিশুর ঘুমের জন্য সহায়ক।

 

আখরোট

আখরোট মেলোটোনিন হরমোনের একটি দুর্দান্ত উৎস, এ ছাড়াও এতে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার এবং উদ্ভিজ্জ প্রোটিন থাকে যা ঘুম আনবেই।

 

কলা

কলা ট্রিপটোফ্যান এবং ম্যাগনেশিয়ামের দুর্দান্ত উৎস। ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। শিশু কলা খেতে পছন্দ না করলে তাকে ম্যাগনেশিয়ামের অন্যান্য উৎস যেমন- বিভিন্ন ধরনের বাদাম, পালং শাক এসব দিতে পারেন।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম