হেপাটাইটিস থেকে নিরাপদ থাকতে যা করবেন

জীবনযাপন ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ১২:১৮আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯

বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি সংক্রমণ এখন জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, হেপাটাইটিস সি-তে আক্রান্ত মানুষের সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ। অথচ সময়মতো সতর্কতা, টিকা, পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে এই রোগ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাল হেপাটাইটিসের সবচেয়ে বড় সমস্যা হলো অনেকেই বছরের পর বছর কোনও লক্ষণ ছাড়াই ভাইরাস বহন করেন। ফলে রোগ ধরা পড়ে দেরিতে। ততক্ষণে লিভার সিরোসিস বা লিভার ক্যানসারের মতো জটিলতা তৈরি হয়ে যায়। 

ডব্লিউএইচওর বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশিদ মোহাম্মদ বলেন, ‘‘হেপাটাইটিস প্রতিরোধযোগ্য, চিকিৎসাযোগ্য এবং হেপাটাইটিস সি-এর ক্ষেত্রে নিরাময়যোগ্য। কিন্তু অনেক মানুষ সময়মতো পরীক্ষা ও চিকিৎসাসেবা না পাওয়ায় গুরুতর জটিলতার মুখে পড়ছেন।’’

আরও পড়ুন-

প্রতিরোধে যা করবেন

১. জন্মের পরই হেপাটাইটিস বি টিকা নিশ্চিত করুন
ডব্লিউএইচও বলছে, নবজাতকের জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস বি টিকার প্রথম ডোজ দেওয়া সংক্রমণ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। এরপর নির্ধারিত সব ডোজ সম্পন্ন করতে হবে।

২. নিরাপদ রক্ত গ্রহণ করুন
রক্ত নেওয়ার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে, সেটি হেপাটাইটিস বি ও সিসহ অন্যান্য সংক্রমণের জন্য পরীক্ষিত।

৩. জীবাণুমুক্ত সিরিঞ্জ ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করুন
একই সিরিঞ্জ বা সুচ একাধিক ব্যক্তি ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই চিকিৎসা, ইনজেকশন, দাঁতের চিকিৎসা কিংবা ট্যাটু-পিয়ার্সিং সব ক্ষেত্রেই জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার জরুরি। 

৪. ব্যক্তিগত ব্যবহার্য জিনিস ভাগাভাগি করবেন না
রেজর, নেইল কাটার, টুথব্রাশ বা রক্তের সংস্পর্শে আসতে পারে এমন কোনও জিনিস অন্যের সঙ্গে ব্যবহার করা উচিত নয়।

৫. ঝুঁকিপূর্ণ যৌন আচরণ এড়িয়ে চলুন
হেপাটাইটিস বি রক্ত ও শরীরের তরলের মাধ্যমে ছড়াতে পারে। তাই নিরাপদ যৌন আচরণ অনুসরণ করা প্রয়োজন। 

৬. প্রয়োজন হলে পরীক্ষা করান
যাদের আগে রক্ত নেওয়ার ইতিহাস আছে, পরিবারের কারও হেপাটাইটিস রয়েছে, স্বাস্থ্যসেবায় কাজ করেন বা অন্য কোনও ঝুঁকিতে আছেন, তাদের হেপাটাইটিস বি ও সি পরীক্ষা করানো উচিত। দ্রুত শনাক্ত হলে চিকিৎসা সহজ হয়। 

৭. গর্ভাবস্থায় স্ক্রিনিং জরুরি
বিশেষজ্ঞদের মতে, গর্ভবতী নারীর হেপাটাইটিস বি পরীক্ষা করলে মা থেকে শিশুর মধ্যে সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব। 

৮. লক্ষণ না থাকলেও সচেতন থাকুন
হেপাটাইটিসে অনেক সময় কোনও উপসর্গ থাকে না। তবে জন্ডিস, গাঢ় প্রস্রাব, অতিরিক্ত দুর্বলতা, ক্ষুধামন্দা বা দীর্ঘদিন পেটের ডান পাশে অস্বস্তি হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৯. চিকিৎসায় দেরি করবেন না
ডব্লিউএইচও বলছে, হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে কার্যকর ওষুধ রয়েছে এবং হেপাটাইটিস সি অধিকাংশ ক্ষেত্রেই আধুনিক ওষুধে সম্পূর্ণ নিরাময় সম্ভব। তাই রোগ ধরা পড়লে চিকিৎসা শুরু করতে দেরি করা উচিত নয়।

১০. সচেতনতা বাড়ান, কুসংস্কার নয়
ডব্লিউএইচওর মতে, সামাজিক কলঙ্ক ও ভুল ধারণার কারণে অনেকেই পরীক্ষা বা চিকিৎসা নিতে চান না। পরিবার ও সমাজে সচেতনতা বাড়ানো এবং আক্রান্ত ব্যক্তির প্রতি বৈষম্যমুক্ত আচরণ রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

হেপাটাইটিসের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কার্যকর অস্ত্র হলো সচেতনতা, সময়মতো টিকাদান, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত পরীক্ষা এবং দ্রুত চিকিৎসা। সবার জন্য প্রতিরোধ ও চিকিৎসাসেবার সুযোগ নিশ্চিত করা গেলে হেপাটাইটিসে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তাই ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

/এমএএল/
সম্পর্কিত
শিশুর ক্লান্তি ও ফ্যাকাশে ভাব দূর করতে পাতে রাখুন এসব খাবার
বয়ঃসন্ধিতে কিশোরীর আয়রনের ঘাটতি, খাবারের তালিকায় কী রাখবেন
গ্রিন টি নয়, ঘরেই তৈরি ৫ পানীয়েও মিলতে পারে অ্যান্টি-অক্সিড্যান্ট
সর্বশেষ খবর
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
তীব্র পানির সংকটে ইসরায়েল
তীব্র পানির সংকটে ইসরায়েল
পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ কবে? জানালেন নিজেই
পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ কবে? জানালেন নিজেই
মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, বাবাকেও জখম
মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা, বাবাকেও জখম
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত