রেসিপি: পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই!

লাইফস্টাইল ডেস্ক
০৯ নভেম্বর ২০১৮, ১৬:৪৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৭:৩২
image

শিশুদের জন্য বাসায়ই স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্ট স্টাইলের মচমচে ফ্রেঞ্চ ফ্রাই। চাইলে ৬ মাস পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আধা ভাজা ফ্রেঞ্চ ফ্রাই। হঠাৎ অতিথি আসলে ফ্রিজ থেকে বের করে ঝটপট ভেজে দেওয়া যাবে।

রেসিপি: পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই!
উপকরণ

বড় আলু- ৩টি
লবণ- ১ টেবিল চামচ
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু নির্বাচন খুব জরুরি। কষ কম থাকে এমন আলু নিতে হবে। চামড়া খুলে আসছে এমন আলু দিয়ে ভালো হয় ফ্রেঞ্চ ফ্রাই। আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা করে কাটুন। ঠাণ্ডা পানিতে আলু ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। ঠাণ্ডা পানিতেই ভেজাবেন। এতে আলুর কষ দূর হবে। একটি হাঁড়িতে পানি গরম করুন। ১ চা চামচ লবণ দিয়ে দিন। ফুটে উঠলে আলুর টুকরা দিয়ে ৩ মিনিট সেদ্ধ করুন। আলুর টুকরা উঠিয়ে কিচেন টাওয়েলের উপর বিছিয়ে দিন। উপর দিয়ে চেপে পানি মুছে নিন।
মচমচে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য ভাজতে হবে দুইবার। প্যানে তেল গরম করুন। ডুবো তেলে ভাজতে হবে ফ্রেঞ্চ ফ্রাই। উচ্চতাপে ৩ মিনিট ভেজে উঠিয়ে নিন আলু। সব আলু একসঙ্গে দেবেন না। অল্প অল্প করে ভাজতে হবে। সব আলু ভেজে কিচেন টাওয়েলে বিছিয়ে নিন। ১০ মিনিট সময় নিয়ে ঠাণ্ডা করুন। আধা ঘণ্টা ফ্রিজে রেখে দিন। সংরক্ষণ করতে চাইলে জিপলক ব্যাগে আলুর টুকরা নিয়ে রেখে দিন ডিপ ফ্রিজে। ৬ মাস পর্যন্ত ভালো থাকবে। পরিবেশনে আগে তেলে ভেজে নিলেই হয়ে যাবে মচমচে।  
দ্বিতীয়বার ভাজার জন্য প্যানে তেল গরম করুন। তেল গরম হলে ফ্রিজ থেকে বের করে আলুর টুকরা দিয়ে দিন গরম তেলে। দুই এক মিনিট পর চুলার আঁচ মিডিয়াম করে নিন। ৮ মিনিট ভাজুন। বাদামি হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাই উঠিয়ে ঝাঁঝরিতে নিয়ে বারকয়েক ঝাঁকিয়ে নিন। পরিবেশন করুন টমেটো সসের সঙ্গে।    

রেসিপি ও ছবি: স্পাইস বাংলা  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী