ঘাম থেকে পানি!

নাঈম রায়হান ভূঁইয়া।।
১৫ নভেম্বর ২০১৫, ১৫:০২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৩:৩৯

এই গরমে ঘাম নিয়ে মাথা ঘামিয়েছেন বিজ্ঞানীরাও। প্রচণ্ড গরমে চাই এক গ্লাস ঠাণ্ডা পানি। গায়ের ঘামে ভেজা টি-শার্টটি থেকেই পেতে পারেন সেটা। ইউনিসেফের একটি প্রকল্পে ঘাম থেকে পানি নিষ্কাশনের এমনই এক যন্ত্র উদ্ভাবন করেছেন সুইডেনের রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজির একদল প্রকৌশলী। যন্ত্রটির নাম দেয়া হয়েছে সোয়েট মেশিন। এটা মানুষের শরীরের ঘামকে রিসাইকেল করে পানি বের করবে। মূলত নাসার মহাকাশযানে ব্যবহৃত প্রযুক্তি অনুসরণ করেই এটা বানিয়েছেন উদ্ভাবকরা। এরই মধ্যে সুইডেনের গোথেনবার্গে সহস্রাধিক মানুষ ঘাম থেকে রূপান্তরিত পানি পানও করেছেন। মেশিনটির নির্মাতা প্রকৌশলী আন্দ্রেস হ্যামার বলেন, ঘামের ৯৯ শতাংশ পানি; যা বাষ্পীভবন প্রক্রিয়ায় আলাদা করা হয়। পরে তা থেকে লবণ ও ব্যাকটেরিয়া আলাদা করা হয়।

/আরএফ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি