নিজেই বানালেন নিজের হাত

নাঈম রায়হান ভূঁইয়া।।
১৮ নভেম্বর ২০১৫, ১৩:২৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৩:৪৪

কৃত্রিম হাত বা বাহুর কথা অনেকেরই জানা। নামীদামী হাসপাতালগুলো তো কারো শরীরে এটা প্রতিস্থাপনের জন্য আগ বাড়িয়ে বসে আছে। ব্যতিক্রম ভেনেজুয়েলার ৩৩ বছরের যুবক অ্যাঞ্জেল সানগুইনো। রাজধানী কারাকাসের ইলেকট্রনিক্স টেকনিশিয়ান সানগুইনো ২০১২ সালে মোটরসাইকেল দুর্ঘটনায় বাম হাত হারান। এ সময়েই জানতে পারেন শিগগিরই তিনি বাবা হচ্ছেন। ভেতরে ভেতরে দারুণ তাগাদা বোধ করেন। যেকোনো মূল্যে সুস্থ হয়ে অনাগত সন্তান ও পরিবারের জন্য কিছু করতেই হবে।

সানগুইনোর পরিচিত এক কার্টুনিস্ট ছিল। প্রথমেই ধরনা দিলেন তার কাছে। কার্টুনিস্ট তাকে এঁকে দিল নকশা। আর সেই নকশা দেখে দেখে নিজের ইলেকট্রনিক্স বিদ্যা খাটিয়ে বানিয়ে ফেললেন আস্ত একটি হাত। ইলেকট্রনিক সামগ্রী মেরামতের পূর্ব অভিজ্ঞতাই কাজে লেগেছে। অবশ্য হাত প্রতিস্থাপনে তাকে সহায়তা করেন রদ্রিগুয়েজ নামের একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ। ভেনেজুয়েলায় যেখানে একটি বাহু প্রতিস্থাপনে গড় ব্যয় সাড়ে ১৪ হাজার ডলার সেখানে হাতে তৈরি বাহুটি প্রতিস্থাপনে সবমিলিয়ে খরচ হয়েছে মাত্র ৩২০ ডলার। এ মুহূর্তে কম দামে একটি বৈদ্যুতিক হুইলচেয়ার তৈরির পরিকল্পনা করছেন সানগুইনো।

/আরএফ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি