কোন মুখে কেমন নেক লাইন

লাইফস্টাইল ডেস্ক।।
১১ অক্টোবর ২০১৫, ১৭:৩০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৬:৪৫

sarah মুখের আকারের উপর নির্ভর করে কেমন নেক লাইন মানাবে আপনাকে। জেনে নিন মুখের আকৃতির সঙ্গে মানানসই নেক লাইন সম্পর্কে। জানাচ্ছেন ফ্যাশন ডিজাইনার সারাহ্‌ দীনা।  
 

ডিম্বাকৃতি মুখ
এ ধরনের মুখাকৃতিকে বলা হয় আদর্শ মুখাকৃতি। ডিম্বাকার মুখে বেশিরভাগ নেক লাইন মানিয়ে যায় খুব সহজে। ভি শেপ নেক লাইন কিংবা হাই নেক পরতে পারেন। এগুলো স্লিমিং ইফেক্ট আনবে। বোট নেক লাইনও পরতে পারেন। এটি সফট লুক তৈরি করবে।

গোলাকার মুখ
এ ধরনের মুখে খোলা ধরনের নেক লাইন মানিয়ে যায় বেশ। চৌকোনা, বোট, ডিপ ভি নেক লাইন গোলাকৃতি মুখের জন্য আদর্শ। গোল মুখে এড়িয়ে যেতে হবে হাই নেক। কারণ হাই নেক পরলে মুখের আকৃতি আরও গোল দেখায়।

চৌকোণা মুখ
এ ধরনের মুখে গোলাকার নেক লাইন ভালো দেখায়। হল্টার নেক কিংবা ইউ  শেপের নেক লাইনও পরতে পারেন। তবে শার্ট
কলার পড়ার ক্ষেত্রে ছড়ানো কলার এড়িয়ে যাওয়া উচিত।

লম্বাটে মুখ
লম্বা মুখে গোল গলার পোশাক সবচেয়ে বেশি মানানসই। ইউ নেক লাইনও এ ধরনের মুখের লুকে আনবে পরিবর্তন। এড়িয়ে যেতে হবে ভি শেপের নেক লাইন ।

পানপাতা মুখ
এ ধরনের মুখে থুঁতনির আকার ছোট হয়। বোট নেক লাইন, চৌকোনা নেক লাইন ও ইউ শেপের নেক লাইন মানানসই পানপাতা মুখে।

এছাড়াও মুখের আকৃতি একটু বড় ধরনের হলে ইউ শেপের নেক লাইন মানিয়ে যাবে। আবার মুখের আকৃতি ছোট হলে বোট নেক লাইন ভালো দেখাবে।


/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি