পোশাকের বাজেট করার আগে

লাইফস্টাইল ডেস্ক।।
২৩ অক্টোবর ২০১৫, ১৪:২২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৬:৪৯

SHOPPING-BAGS উপার্জনের বড় একটা অংশই চলে যায় পোশাক কেনায়। তাই পোশাক কেনার বাজেট করার সময় খেয়াল রাখুন ছোটখাট কিছু বিষয়ের প্রতি। ফ্যাশন ডিজাইনার সারাহ্‌ দীনা জানাচ্ছেন সাশ্রয়ী বাজেট করার কিছু টিপস-  

  • খেয়াল রাখুন আয়ের দিকে । আয়ের ঠিক কতটুকু অংশ খরচ করতে চান পোশাক কেনায় তা ভেবে নিন।
     
  • পরিবারের সদস্য সংখ্যা মাথায় রেখে বাজেট করুন । পরিবারে যদি থাকে শিশু, তবে তার জন্য রাখতে হবে বাজেটের একটি অংশ। প্রত্যেক সদস্যর জন্য আলাদা বাজেট করুন।
     
  • কাজের ক্ষেত্রকে গুরুত্ব দিন বাজেট করার সময়। পেশা, কাজের জায়গা, বাসা থেকে দূরত্ব, সময়- এগুলো বিবেচনায় রেখে বাজেট করুন। কারণ এই বিষয়গুলোই প্রভাব ফেলে পোশাকে।
     
  • জীবনযাপনের ধরনের উপরেও বাজেট নির্ভর করে । আপনাকে যদি পার্টি কিংবা দাওয়াতে বেশি যেতে হয় তাহলে পোশাকের বাজেট করার সময় পার্টি ওয়্যারের জন্য আলাদা বাজেট করুন।  বন্ধুদের আড্ডায় যদি সময় বেশি কাটে তাহলে বাজেট করুন আরামদায়ক পোশাকের জন্য।
     
  • বাজেট করার আগে একবার দেখে নিতে পারেন ক্যালেন্ডার। কাছাকাছি সময়ে যদি থাকে কোন উৎসব, তাহলে বাজেটে অন্তর্ভুক্ত করে নিতে পারেন সেটাও।
     
  • ভেবে নিন আবহাওয়ার কথা। পোশাক অনেকটাই নির্ভর করে আবহাওয়ার উপর। 
     
  • বাজেট করার আগে একবার আলমারি খুলে দেখুন। দেখে নিন কোনটা আসলে সব চাইতে বেশি প্রয়োজন আপনার। আর কী কী না হলেও চলে যাবে।

ছবি: সংগ্রহ

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি