নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
২৪ মার্চ ২০২০, ১৩:১০ আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৩:৪৫
image

সময়টা এখন ভীষণ অস্থিরতার। করোনাভাইরাস আতঙ্কে প্রায় স্থবির জনজীবন। নানা কিছুর চিন্তায় ঘিরে ধরছে ডিপ্রেশন। তবে দুর্যোগ সামলাতে কিন্তু আপনার মানসিক সুস্থিরতা খুব বেশি প্রয়োজন। জেনে নিন কীভাবে দূরে থাকবেন নেতিবাচক চিন্তা থেকে।

নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকবেন যেভাবে
কেবল আজকের কথাই ভাবুন
এক-একটা দিনের কথা ভেবে এগোন। দুইদিন পর কী হতে পারে সেটা ভেবে আজকের দিনে মানসিক চাপ নেবেন না। এই পরিস্থিতিতে এমনটা করা বেশ কঠিন যদিও। তারপরেও ভাবুন, নিজের সুস্থতার জন্যই এত ভাবনা-চিন্তা। স্ট্রেসের কারণেই যদি অসুস্থ হয়ে পড়েন, তবে এত ভাবনার কোনও যৌক্তিকতা থাকবে না।
ইতিবাচক চিন্তা করুন
চারদিকে নেতিবাচক খবরের আধিক্য থাকলেও গুটিকয়েক ইতিবাচক খবরও নিশ্চয় আছে। সেগুলো দেখুন। করোনাভাইরাস থেকে যারা সুস্থ হয়ে ফিরেছেন তাদের কথা পড়ুন। দেখবেন, অনেকটাই ভালো বোধ করবেন।
সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন নিজেকে
সৃজনশীল কাজ করতে পারেন অবসরে। এটি আপনাকে দূরে রাখবে বিভিন্ন ধরনের স্ট্রেস থেকে।  
ইয়োগা করুন
প্রতিদিন সকালে ইয়োগা করতে পারেন নির্দিষ্ট সময়ের জন্য। এটি আপনাকে মানসিকভাবে ফুরফুরে রাখবে।  
গুজব থেকে দূরে থাকুন
মানসিক সুস্থতার জন্য এটি খুবই জরুরি। এই সময়ে নানা ধরনের ভিত্তিহীন সংবাদ আমাদের চারপাশে। কোনও খবর বিশ্বাস করার আগে অবশ্যই সেটা বিশ্বাসযোগ্য মাধ্যম থেকে নিশ্চিত হয়ে নিন।
সাধ্য অনুযায়ী সাহায্য করুন
এই সময় অনেকেই অর্থকষ্টে ভুগছেন। বিশেষ করে যারা নিম্নবিত্ত। দুর্যোগের জন্য অন্যকে দোষারোপ না করে যদি আপনার সামর্থ্য থাকে, তবে এমন দুই একটি পরিবারকে সাহায্য করতে পারেন। তাদের অন্তত এক মাস চলার ব্যবস্থা করে দিন।
সময়টাকে উপভোগের চেষ্টা করুন
ভাবতে পারেন, এমন দুর্যোগে আবার সময় উপভোগ কীভাবে সম্ভব? কিন্তু বিশ্বাস করুন, আপনার অস্থিরতা কোনওভাবেই পরিস্থিতির কোনও উন্নতি করতে পারবে না। বরং এই অস্থিরতা যত ছড়িয়ে পড়বে, ততই আরও কঠিন হবে দুর্যোগ সামলানো। তাই ঘরে থাকা দিনগুলো বিভিন্নভাবে উপভোগ্য করে তুলুন। পছন্দের কাজ করুন, নিজেকে সময় দিন। দেখবেন, নেতিবাচক ভাবনাগুলো আর আগের মতো আসবে না।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবার আগে প্রয়োজন জনসেবার মানোন্নয়ন 
সবার আগে প্রয়োজন জনসেবার মানোন্নয়ন 
রাজধানী‌তে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
রাজধানী‌তে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার