ঘরে থেকেও বাড়ছে ক্ষুধা?

লাইফস্টাইল ডেস্ক
১৬ এপ্রিল ২০২০, ১৩:০০ আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৩:৪৬
image

এমন সমস্যায় আজকাল কমবেশি অনেকেই পড়ছেন। ঘরে থাকার দিনগুলোতে অবসর থাকা সত্ত্বেও খাওয়ার পরিমাণ গেছে বেড়ে। সিনেমা দেখতে দেখতে যেমন মুখ চলছেই, তেমনি হাতে কাজ না থাকলে বোর হয়েও হাত চলে যাচ্ছে ফ্রিজে। অতিরিক্ত খাবার খাওয়া হলেও নিয়মিত করা হচ্ছে না শরীরচর্চা। ফলে স্বাস্থ্যঝুঁকি কিন্তু বাড়ছেই।  

ঘরে থেকেও বাড়ছে ক্ষুধা?
বাসায় থাকার একটি বড় সুবিধা হচ্ছে বাড়িতে তৈরি স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরিমাণ বেড়েছে। এই সুবিধাকে আরও কয়েকধাপ বাড়িয়ে নেওয়া যায় ছোলা কিংবা সালাদের মতো লো ক্যালোরি স্ন্যাকস আইটেম খাদ্য তালিকায় যোগ করে। সমুচা বা পাকোড়ার মতো তেলে ভাজা খাবারের পরিবর্তে এগুলো দিয়ে ক্ষুধা নিবারণ করুন।
বাড়িতে থাকার ফলে শারীরিক কসরত কমে গেছে। কাজেই ক্যালোরি বার্ন করার জায়গাই নেই কোনও। তার উপর যখন-তখন লাগছে ক্ষুধা। এই সময় খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা বেশ বড় চ্যালেঞ্জই। তবে সময়ের খাবার সময়ে খাওয়ার অভ্যাসটি ভুলেও বাদ দেওয়া যাবে না। পাশাপাশি পাউরুটি, চাপাতি, ভাত, আলুর মতো কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাতে না খাওয়ার চেষ্টা করুন। ডাল, সবজি, ফল দিয়ে রাতের খাবার শেষ করুন।
দিনে নির্দিষ্ট সময় পর পর অল্প করে খান। এতে মেটাবলিজম ঠিক থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে সময় মতো খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। প্রতিদিন অল্প কিছু সময় হলেও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। এটি ভীষণ গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রেখেই এই সঙ্কটের সময়টি কাটিয়ে উঠতে হবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার সামনে বিস্ফোরণের পর ভাইরাল ভিডিও, ওসির দাবি চাকা ফেটেছে
থানার সামনে বিস্ফোরণের পর ভাইরাল ভিডিও, ওসির দাবি চাকা ফেটেছে
ভোরে দিল্লি থেকে রওনা, দুপুরেই পাহাড়ের কোলে! যেভাবে যাবেন নৈনিতাল?
ভোরে দিল্লি থেকে রওনা, দুপুরেই পাহাড়ের কোলে! যেভাবে যাবেন নৈনিতাল?
ফোনে কথা বলার সময় অপর প্রান্তের শব্দ কম শোনা গেলে যা করবেন
ফোনে কথা বলার সময় অপর প্রান্তের শব্দ কম শোনা গেলে যা করবেন
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’