পুরনো টি-শার্ট দিয়ে বানিয়ে ফেলুন ক্লিনিং মপ

লাইফস্টাইল ডেস্ক
২৪ এপ্রিল ২০২০, ১৮:২০ আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৮:২০
image

করোনাভাইরাসের ঝুঁকির কারণে গৃহস্থালি কাজের সহকারী আসতে পারছেন না। ফলে অফিসের কাজের পাশাপাশি রান্না থেকে শুরু করে ঘর মোছা- সবই করতে হচ্ছে নিজেদেরকেই। ঘর মোছার সুবিধার্থে পুরনো টি-শার্ট দিয়ে নিজেই বানিয়ে ফেলতে পারেন ক্লিনিং মপ। জেনে নিন কীভাবে বানাবেন।

পুরনো টি-শার্ট দিয়ে বানিয়ে ফেলুন ক্লিনিং মপ
টি-শার্টের গলা ও হাতের অংশ বাদ দিয়ে দিন কেটে। এবার নিচ থেকে উপরের দিকে লম্বা করে কাটুন অল্প অল্প অংশ করে। একবারে কেটে ফেলবেন না। জিনিসটা যেন ঝালরের মতো হয়। উপরের কয়েক ইঞ্চি অংশ রেখে দেবেন লাঠির সঙ্গে জড়ানোর জন্য। এভাবে কয়েকটি টি-শার্ট কেটে নিন। একটি লম্বা লাঠির আগায় জড়িয়ে নিন এগুলো। উপরের অংশ ধীরে ধীরে জড়াবেন। নিচে থাকবে ঝালরের মতো অংশ। সবগুলো টি-শার্টের ঝালর জড়িয়ে মোটা পেরেক গেঁথে দিন শেষ প্রান্তে। ব্যস! তৈরি হয়ে গেল ঘর মোছার মপ।     

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আপনারা ভালো থাকেন’, দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
‘আপনারা ভালো থাকেন’, দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা