মচমচে জিলাপি বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
২৬ এপ্রিল ২০২০, ১৩:১৫আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৩:৫৪
image

এবার ইফতারে বাইরে যাওয়া হচ্ছে না। ঘরেই তাই বানিয়ে ফেলতে পারেন মজার মজার সব আইটেম। খুব সহজে মচমচে জিলাপি বানিয়ে ফেলা যায় অল্প কয়েকটি উপকরণের সাহায্যে। জেনে নিন কীভাবে বানাবেন।

মচমচে জিলাপি বানাবেন যেভাবে
উপকরণ
ময়দা- ২ কাপ
কর্ন ফ্লাওয়ার- ১/৪ কাপ
দই- কাই তৈরির জন্য
বেকিং সোডা- ১ চিমটি
ঘি- ১/৪ কাপ
কমলা ফুড কালার- সামান্য (ঐচ্ছিক)
তেল- ভাজার জন্য
চিনির সিরা তৈরির উপকরণ

চিনি- ২ কাপ
পানি- ২ কাপ
জাফরান- সামান্য
গোলাপ এসেন্স- কয়েক ফোঁটা (ঐচ্ছিক)  
এলাচ গুঁড়া- ১/৪ চা চামচ
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে ময়দা, কর্ন ফ্লাওয়ার ও বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণে ঘি ও ফুড কালার মেশান। দই ও পরিমাণ মতো পানি মিশিয়ে কাই তৈরি করুন। মিশ্রণটি ৮ ঘণ্টা রেখে দিন। বড় চামচ দিয়ে ভালো করে নেড়ে নিন। লক্ষ রাখবেন যেন অতিরিক্ত ঘন না হয়ে যায় মিশ্রণ।
চিনির সিরা তৈরির জন্য একটি পাত্রে পানি গরম করে চিনি দিয়ে দিন। মৃদু আঁচে রেখে দিন যতক্ষণ চিনি গলে না যায়।
পাইপিং ব্যাগে বা সস রাখার প্লাস্টিকের পাত্রে ময়দার কাই ভরে নিন। গরম তেলের উপর ধীরে ধীরে আড়াই প্যাঁচে ঘুরিয়ে মিশ্রণ ছেড়ে দিন। সোনালি রঙ করে ভাজুন জিলাপি। তেল থেকে উঠিয়ে চিনির সিরায় ছেড়ে দিন। ৫ মিনিট পর সিরা থেকে তুলে গরম গরম পরিবেশন করুন মচমচে জিলাপি।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদক নিয়ে সংবাদের জেরে সাংবাদিকের বাসায় গুলি, গ্রেফতার ৩
মাদক নিয়ে সংবাদের জেরে সাংবাদিকের বাসায় গুলি, গ্রেফতার ৩
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
দুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
ডোপ টেস্টের উদ্যোগের কথা বলছে পুলিশদুই দিন ধরে থানা থেকে পুলিশ কর্মকর্তা উধাও, বাসায় গিয়েও সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার