কোন চায়ের কী গুণ

লাইফস্টাইল ডেস্ক
০৬ মে ২০২০, ১৩:৪৫আপডেট : ০৬ মে ২০২০, ১৪:৫৭
image

এক কাপ গরম চা যেমন দূর করতে পারে ক্লান্তি, তেমনি চা কিন্তু শরীরের জন্য বেশ উপকারীও। তবে তা কী পরিমাণে খাবেন, সেটা গুরুত্বপূর্ণ। জেনে নিন কোন চায়ের কী গুণ রয়েছে।

কোন চায়ের কী গুণ

  • ব্ল্যাক টি, গ্রিন টি, হোয়াইট টি-তে রয়েছে ফ্লাভোনয়েড নামের অ্যান্টিঅক্সিডেন্ট। ক্যানসার বা হার্টের অসুখের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এটি উপযোগী।
  • গ্রিন টি ব্লাডার, ব্রেস্ট, লাং, স্টমাক, প্যানক্রিয়াটিক ও কোলেরেক্টল ক্যানসারের আশঙ্কা খানিকটা হলেও কমায়। ওজন কমাতে, কোলেস্টেরল লেভেল সঠিক রাখতে ও অ্যালজেইমারস বা পারকিনসনস-এর মতো সমস্যার প্রতিরোধক হিসেবেও কাজে দিতে পারে গ্রিন টি।
  • ব্ল্যাক টি ফুসফুস ভালো রাখে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কার্যকর চা। সর্দি-কাশি সারাতে তুলসি, আদা, লবঙ্গ মিশিয়ে খেতে পারেন এক কাপ গরম চা।
  • কফির তুলনায় ক্যাফেন অনেকটাই কম চায়ে। চায়ে থাকা ক্যাফেন ও থিয়ানিন মস্তিষ্ক সুস্থ রাখে।
  • দুধ চা খাওয়ার অভ্যাস একেবারেই ছেড়ে দিতে হবে এমন নয়।  তবে খব বেশি না খাওয়াই ভালো। সকালে উঠে দুধ চা খেলে তার আগে কিছু খাবার খেয়ে নিন। তাহলে অ্যাসিডিটির আশঙ্কা কমবে। তবে চায়ে দুধ মেশালে তাতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে যায়। ফলে চায়ের পুরোপুরি গুণ আমরা পাই না। সকালে ঘুম থেকে উঠেই দুধ চা খেলে তা মেটাবলিক অ্যাক্টিভিটিতেও বিঘ্ন ঘটাতে পারে, শরীর ডিহাইড্রেটেড হতে পারে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে সরকার ব্যর্থ: আসিফ মাহমুদ
শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে সরকার ব্যর্থ: আসিফ মাহমুদ
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি, পালিয়ে ঢাকার পথে কন্যাশিশু
ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি, পালিয়ে ঢাকার পথে কন্যাশিশু
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা