ডার্ক সার্কেল দূর করার ৭ উপায়

মেহনাজ বিনতে ওয়াহিদ
১১ মে ২০২০, ১৮:০০আপডেট : ১১ মে ২০২০, ১৮:০৩
image

পর্যাপ্ত ঘুমের অভাব, দুশ্চিন্তা ও অনিয়মিত জীবনযাত্রার কারণে চোখের আশেপাশে পড়ে যেতে পারে কালচে দাগ। এটি দূর করার জন্য অবশ্যই প্রতিদিন ৮ ঘণ্টা ঘুম জরুরি। এছাড়াও খেতে হবে পুষ্টিকর খাবার। পাশাপাশি ডার্ক সার্কেল দূর করতে ঘরোয়া উপায়ের সাহায্য নিতে পারেন।  

ডার্ক সার্কেল দূর করার ৭ উপায়

  • শসা স্লাইস করে ফ্রিজে রেখে দিন আধা ঘণ্টার জন্য। ঠাণ্ডা শসা চোখের উপর দিয়ে রাখুন ১০ মিনিট। কুসুম গরম পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন।
  • সমপরিমাণ টমেটোর রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণে তুলা ভিজিয়ে চোখের উপর দিয়ে রাখুন। ১০ মিনিট পর সামান্য গরম পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন।
  • টি ব্যাগ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নিন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে চোখের উপর দিয়ে রাখুন মিনিট দশেক।
  • গোলাপজলে তুলা ভিজিয়ে চোখের ওপর দিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখ।
  • রাতে ঘুমানোর আগে চোখের আশেপাশের অংশে আমন্ড তেল ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন ত্বক।
  • আলু স্লাইস করে চোখের উপর দিয়ে রাখুন। চাইলে আলুর রসে তুলা ভিজিয়েও ব্যবহার করতে পারেন। ১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • পুদিনা পাতা সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিন। পেস্টটি চোখের আশেপাশের ত্বকে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

/এনএ/
সম্পর্কিত
বর্ষায় ত্বকের যত্নআর্দ্র আবহাওয়ায় কীভাবে থাকবেন সতেজ ও সুরক্ষিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
দ্বিতীয় রাউন্ডে যেতে যে ৬ দলের দিকে তাকিয়ে ইরান
দ্বিতীয় রাউন্ডে যেতে যে ৬ দলের দিকে তাকিয়ে ইরান
মাত্র দুই সপ্তাহে ৩১টি নতুন জলজ প্রাণীর সন্ধান, রোমাঞ্চিত বিজ্ঞানীরা
মাত্র দুই সপ্তাহে ৩১টি নতুন জলজ প্রাণীর সন্ধান, রোমাঞ্চিত বিজ্ঞানীরা
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু
বিকাল থেকে রাত পর্যন্ত এক হাসপাতালেই হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
বিকাল থেকে রাত পর্যন্ত এক হাসপাতালেই হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি