রোজায় বেড়েছে অ্যাসিডিটির সমস্যা?

আমিনা শাহনাজ হাশমি
১৭ মে ২০২০, ২১:০৮ আপডেট : ১৭ মে ২০২০, ২১:১০
image

রোজা প্রায় শেষের দিকে। অনেকে এর মধ্যেই অভ্যস্ত হয়ে পড়েছেন, আবার কেউ কেউ হয়তো গ্যাস্ট্রিকের মতো নানা জটিলতায় পার করছেন রোজার মাস। জেনে নিন অ্যাসিডিটির সমস্যা এড়াতে কী করবেন, কী করবেন না।

আদা খেতে পারেন লবণ দিয়ে

  • ইফতার শুরু করতে হবে অল্প খাবার দিয়ে। খেজুর দিয়ে শুরু করতে পারেন ইফতার। তবে অতিরিক্ত পরিমাণে খেজুর খাবেন না। এরপর দুই-এক ঢোক পানি খেয়ে এক গ্লাস ভুসির শরবত খেতে পারেন।
  • বিভিন্ন ধরনের ফলের জুস খেতে পারেন। বাঙ্গি, পেঁপে, কলা ও তরমুজ দিয়ে বানিয়ে ফেলতে পারেন পানীয়। এগুলো পেট ঠাণ্ডা রাখবে। তবে টকজাতীয় শরবত এড়িয়ে চলাই ভালো। বাজারের জুস কোনওভাবেই খাবেন না।
  • ইফতারে সহজপাচ্য খাবার রাখুন। চিড়া ,কলা, দই, খিচুড়ি, নরম পাতলা রুটি, সবজি ইত্যাদি খেতে পারেন।
  • ইফতারে পেট ভরে না খেয়ে খানিকক্ষণ পর বাকি খাবার খান।
  • ইফতারের ডাল, বুট ছোলা গ্যাস্ট্রিক বাড়াতে পারে। তা এগুলো না খাওয়াই ভালো।
  • সেহরিতে পেঁপে, চালকুমড়া, লাউ, লাউ শাক, পটল, ঝিঙ্গা ইত্যাদি খেতে পারেন।
  • আস্তে আস্তে খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে খাবার হজম হয় দ্রুত। আবার পেটও ভরে ওঠে অল্প খাবারেই।
  • চা-কফি খাওয়ার অভ্যাস থাকলে তা ত্যাগ করুন।
  • আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার। অ্যাসিডিটির সমস্যা দূর করতে আদা কুচি করে লবণ দিয়ে চিবিয়ে খান।
  • সেহরি খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন না। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর ঘুমাতে যান।        

লেখক: পুষ্টিবিদ 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ট্রেন থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর পাথর নিক্ষেপ
এবার ট্রেন থেকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর পাথর নিক্ষেপ
নতুন মুদ্রানীতি আজ, মূল্যস্ফীতি কমানোর সঙ্গে ঋণপ্রবাহ বাড়ানোর চ্যালেঞ্জ
নতুন মুদ্রানীতি আজ, মূল্যস্ফীতি কমানোর সঙ্গে ঋণপ্রবাহ বাড়ানোর চ্যালেঞ্জ
যোগে নতুন? মালাইকার এই সহজ ফ্লো দিয়েই শুরু করুন
যোগে নতুন? মালাইকার এই সহজ ফ্লো দিয়েই শুরু করুন
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী