পটেটো অমলেট বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
২৯ মে ২০২০, ২১:২৫আপডেট : ২৯ মে ২০২০, ২১:২৮
image

সকালের নাস্তায় রাখতে পারেন মজাদার পটেটো অমলেট। বিকেলে চায়ে সঙ্গেও পরিবেশন করা যায় গরম গরম অমলেট। এটি যেমন পুষ্টিগুণে অনন্য, তেমনি স্বাদে পরিবর্তন আনতেও এর জুড়ি নেই। জেনে নিন রেসিপি।

পটেটো অমলেট বানাবেন যেভাবে
উপকরণ
আলু- ৩টি
পেঁয়াজ- ১টি
ডিম- ৫টি
লবণ- স্বাদ মতো
অলিভ অয়েল- প্রয়োজন মতো
কাঁচা মরিচ- স্বাদ মতো
চিলি ফ্লেকস- ১ চা চামচ

প্রস্তুত প্রণালি
আলু ছোট ও চিকন টুকরা করে কেটে নিন। পানিতে ধুয়ে মোটা তোয়ালেতে রেখে পানি শুকিয়ে নিন। প্যানে অলিভ অয়েল গরম করে আলুর টুকরা লবণ দিয়ে ভেজে নিন কয়েক মিনিট। পেঁয়াজ ও মরিচ দিয়ে নেড়ে ঢেকে দিন প্যান আরও কয়েক মিনিটের জন্য। আলু নরম হয়ে গেলে নামিয়ে নিন। 
ডিম ফেটে লবণ, কাঁচা মরিচ কুচি ও চিলি ফ্লেকস মিশিয়ে নিন। ভেজে রাখা আলুর মিশ্রণ দিয়ে দিন। প্যানে তেল গরম করে সম্পূর্ণ মিশ্রণটি দিয়ে দিন। চামচের সাহায্যে উপরের অংশ সমান করে ঢেকে দিন প্যান। মিডিয়াম আঁচে কিছুক্ষণ রাখুন। অমলেট হয়ে গেলে স্লাইস করে কেটে পরিবেশন করুন গরম গরম। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ্ব-দীন হাসপাতাল পুনরায় পরিদর্শন করে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী
আদ্ব-দীন হাসপাতাল পুনরায় পরিদর্শন করে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকায় বাবা-সন্তান জুটিদের নিয়ে সৃজনশীল আয়োজন
ঢাকায় বাবা-সন্তান জুটিদের নিয়ে সৃজনশীল আয়োজন
‘পানি কমলেই শুরু হবে আসল যুদ্ধ’, বন্যা নিয়ে সতর্ক করলেন জয়া আহসান
‘পানি কমলেই শুরু হবে আসল যুদ্ধ’, বন্যা নিয়ে সতর্ক করলেন জয়া আহসান
বিশ্বকাপ থেকে বিদায়ের পর হাল্যান্ডের আবেগঘন বার্তা
বিশ্বকাপ থেকে বিদায়ের পর হাল্যান্ডের আবেগঘন বার্তা
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য