টমেটোর পুষ্টিগুণ

লাইফস্টাইল ডেস্ক
১৫ জুলাই ২০২০, ২১:০৮আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:১২
image

সালাদ বানিয়ে খাওয়ার পাশাপাশি রান্না করে খেতে পারেন টমেটো। পুষ্টিগুণে ভরপুর এই সবজি আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।  

টমেটোর পুষ্টিগুণ

আমেরিকার আর্কাইভ অব বায়োফিজিক্স অ্যান্ড বায়োকেমিস্ট্রির গবেষণা মতে, টমেটোতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। যা সুস্থতার জন্য অপরিহার্য। এছাড়াও এতে ক্যালোরির পরিমাণ বেশ কম। একটি মাঝারি আকারের টমেটোতে থাকে মাত্র ২৫ ক্যালোরি। ফাইবার সমৃদ্ধ এই সবজি তাই খেতে পারেন নিশ্চিন্তে। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি-১২, ফোলেট এবং ক্রোমিয়ামও থাকে এতে।
লাইকোপেন এবং বিটা-ক্যারোটিন পাওয়া যায় টমেটো থেকে। ক্রনিক রোগ প্রতিরোধে সাহায্য করে এগুলো। একটি মাঝারি আকৃতির টমেটোতে থাকে ৩০০ মিলিগ্রাম পটাসিয়াম। ১ কাপ টমেটোর রসে যার পরিমাণ ৫৩৪ মিলিগ্রাম। হৃদযন্ত্রের স্বাস্থ্য এবং পেশীর কার্যকলাপের সঙ্গেও সম্পর্ক রয়েছে এই সবজির।
মেডিসিনাল কেমিস্ট্রির জার্নাল অনুযায়ী, রক্ত চলাচলের ক্ষেত্রে জরুরি ভূমিকা রয়েছে লাইকোপেনের। রক্তে খারাপ কোলেস্টেরল (এলডিএল) ও ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমায় এটি। এছাড়া টমেটোতে থাকা বিটা-ক্যারোটিন মেটাবলিক সিনড্রোমের সম্ভাবনা কমায়।
প্রস্টেট, ফুসফুস, পাকস্থলী, কোলন, রেক্টাম, খাদ্যনালী, মুখগহ্বর, স্তন, সার্ভিক্সের ক্যানসারের ঝুঁকি কমায় টমেটোতে থাকা লাইকোপেন।
টমেটো খেতে পারেন প্রতিদিন, তবে প্রচুর পরিমাণে নয়। কিডনির অসুখ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে এই সবজি। ইউরিক অ্যাসিডের সমস্যার ক্ষেত্রেও টমেটো খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

তথ্য: সানন্দা, হেলথ লাইন

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি
প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণে বিধিমালা শিথিল
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণে বিধিমালা শিথিল
সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা
সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’