তেলাপোকার উপদ্রব থেকে মুক্তি মিলবে যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
০৭ আগস্ট ২০২০, ২০:৫০ আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২০:৫০

রান্নাঘরেই বেশি থাকে তেলাপোকার আনাগোনা। সিঙ্কের নিচে বা ক্যাবিনেটে বাসা বেধে বংশবিস্তার করে এই বিরক্তিকর প্রাণীটি। তেলাপোকা থেকে ছড়ায় বিভিন্ন ধরনের জীবাণুও। ঘরে শিশু বা পোষা প্রাণী থাকলে কীটনাশক ব্যবহার বেশ ঝুঁকিপূর্ণ। জেনে নিন কীটনাশক ছাড়াই কীভাবে মুক্তি পাবেন তেলাপোকার উপদ্রব থেকে।

তেলাপোকার উপদ্রব থেকে মুক্তি মিলবে যেভাবে

  • গরম পানির সঙ্গে এক ভাগ সাদা ভিনেগার মিশিয়ে সিঙ্কের ড্রেনে ঢেলে দিন রাতে ঘুমানোর আগে। পাইপে থাকা তেলাপোকা দূর হবে। দ্রবণটি সিঙ্ক ও চুলার আশেপাশেও স্প্রে করে দিন।
  • ১টি লেবুর রস, ২ টেবিল চামচ বেকিং সোডা ও ১ লিটার গরম পানি একসঙ্গে মিশিয়ে নিন। দ্রবণটি স্প্রে করে দিন সেসব জায়গায় যেখানে তেলাপোকার আনাগোনা বেশি।
  • বোরিক অ্যাসিড ও চিনি একসঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিন তেলাপোকার বাসা বাধার স্থানে।
  • এসেনশিয়াল অয়েলের সাহায্যে দূর করতে পারেন তেলাপোকা। তেল ছিটিয়ে দিন তেলাপোকা যেখানে বেশি দেখা যায় সেখানে। সারারাত রেখে পরদিন পরিষ্কার করে ফেলুন।
  • নিম পাতা ছড়িয়ে দিন ঘর ও রান্নাঘরের আনাচেকানাচে। তিন দিন পর সরিয়ে ফেলুন। নিম অয়েলের সঙ্গে গরম পানি মিশিয়ে স্প্রে করলেও উপকার পাবেন।
  • দারুচিনির গুঁড়া ছিটিয়ে দিন রান্নাঘরের কোণে। তেলাপোকা আসবে না।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির