রেসিপি: মাশরুম মাসালা

লাইফস্টাইল ডেস্ক
১৭ আগস্ট ২০২০, ১২:৩০ আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১২:৪৪

মজাদার মাশরুম মাসালা স্বাদে নিয়ে আসবে ভিন্নতা। জেনে নিন কীভাবে রান্না করবেন।

রেসিপি: মাশরুম মাসালা
উপকরণ
মাশরুম- ২০০ গ্রাম
পেঁয়াজ- ২টি (স্লাইস)
টমেটো- ১টি (কুচি)
কাঁচা মরিচ- ১টি (কুচি)
রসুন- ৬ কোয়া (কুচি)
আদা- ১ ইঞ্চি (কুচি)
কারি পাতা- কয়েকটি  
তেল- দেড় টেবিল চামচ
জিরা- আধা চা চামচ
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
মরিচ গুঁড়া- আধা চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
গরম মসলা গুঁড়া- আধা চা চামচ
জিরার গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
চিনি- ১/৪ চা চামচ
টক দই- ১/৩ কাপ
পানি- ১/৪ কাপ
ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ
ঘি- ১ টেবিল চামচ
ক্যাশুনাট- ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
প্রস্তুত প্রণালি
প্যানে তেল গরম করে আস্ত জিরা দিন। ফুটতে শুরু করলে কাঁচা মরিচ কুচি, আদা ও রসুন কুচি দিয়ে নাড়ুন। কাঁচা গন্ধ চলে গেলে কারি পাতা, পেঁয়াজ কুচি ও হলুদ দিয়ে দিন। পেঁয়াজ বাদামি রঙ ধারণ করলে টমেটো কুচি দিয়ে কয়েক মিনিট নাড়ুন। টমেটো নরম হয়ে গেলে গুঁড়া মসলা দিয়ে দিন। ভালো করে কষিয়ে মাশরুম দিয়ে দিন। চিনি ও লবণ দিয়ে নেড়ে নিন। কয়েক মিনিট নেড়ে ঢেকে দিন প্যান। ৫ থেকে ৬ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। ঢাকনা তুলে জ্বাল কমিয়ে টক দই দিয়ে মিশিয়ে নিন। কয়েক মিনিট নেড়ে ১/৪ কাপ পানি দিয়ে রান্না করুন।
আরেকটি প্যানে ঘি গরম করে ক্যাশুনাট ভেজে নিন। বাদামি রঙ হয়ে গেলে গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি মাশরুমের প্যানে ঢেলে নেড়ে নিন। ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার মাশরুম মাসালা।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
বিওএতে তিন দিনে ৯ জনের পদত্যাগ
বিওএতে তিন দিনে ৯ জনের পদত্যাগ
সাজানো বাড়িঘর, জ্বলছে আলোকসজ্জা: এরই মধ্যে বরের মৃত্যু
সাজানো বাড়িঘর, জ্বলছে আলোকসজ্জা: এরই মধ্যে বরের মৃত্যু
মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ
মাদক কারবারিকে ধরতে গিয়ে ভারতীয়দের হাতে আটক দুই বাংলাদেশি পুলিশ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা