রূপচর্চায় কফির ৮ ব্যবহার

মেহনাজ বিনতে ওয়াহিদ
৩০ আগস্ট ২০২০, ১৬:০০আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৬:০৯

শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্টের উৎস কফি। এছাড়া এতে থাকা ভিটামিন ও অ্যাসিডিক উপাদান ত্বকের যত্নে অনন্য। চুল ঝলমলে রাখতেও কফির জুড়ি নেই। জেনে নিন রূপচর্চায় এর ৮ ব্যবহার সম্পর্কে।

রূপচর্চায় কফির ৮ ব্যবহার

  • সমপরিমাণ কফি পাউডার ও মোটা দানার চিনি মিশিয়ে নিন। পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকে লাগান ঘষে ঘষে। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকের মরা চামড়া দূর হবে।
  • চোখের নিচের ফোলা ভাব দূর করতে কফি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে লাগিয়ে রাখুন।
  • সমপরিমাণ ওটমিল ও কফি মেশান। এই দুই উপাদানের সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে ২ মিনিট ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের ভেতর থেকে ময়লা দূর হবে।
  • কফি পাউডারের সঙ্গে লেবু মিশিয়ে বগলের নিচে ঘষুন। ঘামের দুর্গন্ধ থেকে রেহাই পাবেন।
  • চুল ঝলমলে করতে কফির সঙ্গে পরিমাণ মতো পানি ও সামান্য নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • ২ চা চামচ কফি ও ২ চা চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে দুধ ও মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। ত্বক উজ্জ্বল ও কোমল করবে এই প্যাক।
  • কফি পাউডারের সঙ্গে নারকেল তেল অথবা অলিভ অয়েল মিশিয়ে গরম করে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগান ঘষে ঘষে। এটি চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়াবে। ফলে চুল দ্রুত বাড়বে।
  • মেহেদি পেস্টের সঙ্গে কফি গুঁড়া মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। কয়েক ঘণ্টা। শুকিয়ে গেলে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চমৎকার রঙের ঝলক আসবে চুলে।
/এনএ/
সম্পর্কিত
দামি ট্রিটমেন্ট নয়, পূজার আগে ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যায় ভরসা
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
মুখের রোদে পোড়া ভাব কমাতে কাজে লাগতে পারে ইয়োগার্ট
সর্বশেষ খবর
ভ্যানের গতিবিধিতে সন্দেহ, তল্লাশিতে মিললো ৬৭ হাজার রুপার মুদ্রা
ভ্যানের গতিবিধিতে সন্দেহ, তল্লাশিতে মিললো ৬৭ হাজার রুপার মুদ্রা
ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেও ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেও ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
রান্নাঘরের তেলাপোকা দূর করতে টুইঙ্কল খান্নার ঘরোয়া টোটকা
রান্নাঘরের তেলাপোকা দূর করতে টুইঙ্কল খান্নার ঘরোয়া টোটকা
হিমবাহ ধসের কারণ অনুসন্ধান করে যা জানালেন বিজ্ঞানীরা
হিমবাহ ধসের কারণ অনুসন্ধান করে যা জানালেন বিজ্ঞানীরা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’