রূপচর্চায় আপেল সিডার ভিনেগারের ৭ ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
৩১ আগস্ট ২০২০, ২১:৩০আপডেট : ৩১ আগস্ট ২০২০, ২৩:২২

ত্বক উজ্জ্বল করার পাশাপাশি খুশকি দূর করতে পারে আপেল সিডার ভিনেগার। এর অ্যাসিডিক উপাদান দূর করে ব্রণও। জেনে নিন রূপচর্চায় আপেল সিডার ভিনেগারের ব্যবহার সম্পর্কে।

রূপচর্চায় আপেল সিডার ভিনেগারের ৭ ব্যবহার

  • ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে ধুয়ে মুছে নিন। আপেল সিডার ভিনেগারে তুলা ডুবিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। এটি প্রাকৃতিক টোনার হিসেবে ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে।
  • এক ভাগ আপেল সিডার ভিনেগার দুই ভাগ পানির সঙ্গে মিশিয়ে গার্গল করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে দাঁত ব্রাশ করে ফেলুন। ঝকঝক হবে দাঁত।
  • খুশকি দূর করতে কাজে লাগাতে পারেন আপেল সিডার ভিনেগার। সমপরিমাণ পানি ও আপেল সিডার ভিনেগার একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন পানি দিয়ে। সপ্তাহে একবার অথবা দুইবার ব্যবহার করুন এটি।
  • ব্রণ দূর করতে সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে তুলো ভিজিয়ে লাগান আক্রান্ত স্থানে।
  • এক মগ পানিতে দুই টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে ফেলুন। ঝলমলে ও নরম হবে চুল।
  • চার কাপ পানির সঙ্গে আধা কাপ ভিনেগার মিশিয়ে একটি নরম কাপড় ভিজিয়ে রাখুন। রোদে পোড়া ত্বকে কাপড়টি চেপে নিন।দূর হবে কালচে দাগ।
  • ভেজিটেবল অয়েলের সঙ্গে আপেল সিডার ভিনেগার মিশিয়ে নখ ডুবিয়ে রাখুন সপ্তাহে একদিন। নখের হলদে দাগ দূর হওয়ার পাশাপাশি শক্তিশালী হবে নখ।
/এনএ/
সম্পর্কিত
ত্বক টানটান ভাব হারাচ্ছে? শুষ্কতা কমাতে রুটিনে রাখুন এই যত্নগুলি
রুক্ষ ও কালচে পায়ের পাতায় ফিরুক মসৃণতা, রইলো সহজ যত্ন
রাতের যত্নে যেভাবে তৈরি করবেন সহজ স্কিন কেয়ার রুটিন
সর্বশেষ খবর
পে-স্কেল কী, কোন গ্রেডে কারা?
পে-স্কেল কী, কোন গ্রেডে কারা?
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
শাহজালালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত
শাহজালালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা