ভঙ্গুর নখের যত্নে

আনিকা আলম
০৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:০০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৪

অনেকের নখ সহজেই ভেঙে যায়। আবার নিয়মিত অযত্নে হলদেটে হয়ে স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলতে পারে নখ। ঘরোয়া উপায়ে কীভাবে নখের যত্ন নেবেন জেনে নিন।

ভঙ্গুর নখের যত্নে

  • ভঙ্গুর নখের যত্নে লেবুর রস আর অলিভ অয়েলের মিশ্রণ বেশ কার্যকর। অলিভ অয়েল নখের কিউটিকল রিপেয়ার করে। নখের হলদেটে ভাব কাটায় লেবু। ৩ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে সামান্য গরম করে নিন। প্রতিটি নখে লাগিয়ে নিন এই মিশ্রণ। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন।
  • রাতে ঘুমানোর আগে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন নখে। নখের আর্দ্রতা বজায় রাখে পেট্রোলিয়াম জেলি। ফলে নখ ভাঙে কম।
  • আধা টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে ৫-৬ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে নখে লাগাতে পারেন। আধা ঘণ্টা রেখে কুসুম গরম পানিতে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
  • হাত ভালো করে পরিষ্কার করে তুলার টুকরা গোলাপজলে ভিজিয়ে লাগান নখে। গোলাপজলে থাকা অ্যান্টিসেপটিক, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান নখ রাখবে উজ্জ্বল।
/এনএ/
সম্পর্কিত
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
ব্রণের সমস্যায় বিরক্ত? ঘরোয়া এই ফেসপ্যাক দিতে পারে মুক্তি
হিটওয়েভে ত্বকের যত্ন: বিশেষজ্ঞের পরামর্শে জানুন করণীয়-বর্জনীয়
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু