চুল মসৃণ করতে অলিভ অয়েলের ৫ প্যাক

লাইফস্টাইল ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৪

অলিভ অয়েলে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এসব উপাদান চুলের যত্নে অনন্য। সপ্তাহে একদিন অলিভ অয়েলের হেয়ার প্যাক ব্যবহার করলে চুল হবে মসৃণ ও ঝলমলে। পাশাপাশি বাড়বে চুলের বৃদ্ধিও।

চুল মসৃণ করতে অলিভ অয়েলের ৫ প্যাক

  • ২টি ডিম ফেটিয়ে নিন। তৈলাক্ত চুল হলে শুধু সাদা অংশ নেবেন, শুষ্ক চুল হলে কেবল কুসুম নেবেন। স্বাভাবিক চুল হলে সম্পূর্ণ ডিম ফেটিয়ে নিন। ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ভেজা চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে শক্তিশালী ও স্বাস্থ্যোজ্জ্বল।  
  • একটি পাকা কলা চটকে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি ভেজা চুলে কিছুক্ষণ লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল ঝলমলে ও নরম হবে।
  • ৩ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে ১ ঘণ্টা লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • নারকেল তেল ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে গরম করে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
  • ২ টেবিল চামচ মায়োনিসের সঙ্গে আধা টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি শুকনা চলে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। চুল হবে ঝলমলে ও মসৃণ।
/এনএ/
সম্পর্কিত
দাদির সৌন্দর্যচর্চার গোপন রহস্য জানালেন কারিশমা কাপুর
ত্বকের যত্নে চকোলেট ফেস মাস্ক: ঘরেই যত্ন, তবে সতর্কতায়
উজ্জ্বল ও আর্দ্র ত্বকের জন্য কৃতি শ্যাননের সকালের রূপচর্চা
সর্বশেষ খবর
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক  গ্রেফতার
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
ইরান সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন