নবজাতক সম্পর্কে যত অজানা

লাইফস্টাইল ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৫, ১২:৪৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১২:৩৬
image

নবজাতক শিশু


পরিবারের ছোট্ট সদস্যটি সবে এসেছে পৃথিবীতে। নতুন বাবা-মা ও আত্মীয়-স্বজনদের অস্থিরতার শেষ নেই তাকে ঘিরে। হয়তো খুব সাধারণ ব্যাপারেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন সবাই। কারণ নবজাতক সম্পর্কে অনেক তথ্যই জানেন না তারা। জেনে নিন নবজাতক সম্পর্কে সাধারণ কিন্তু মজার কিছু তথ্য। তথ্যগুলো জানিয়েছে রিডার্স ডাইজেস্ট-       

নবজাতক কাঁদলে চোখ দিয়ে পানি পড়ে না

নবজাতক কাঁদলে চোখ দিয়ে পানি পড়ে না, সেটা খেয়াল করেছেন কি? এতে ভয়ের কিছুই নেই। জন্মের পর পর শিশুদের অশ্রুগ্রন্থি সচল হয় না। ফলে কাঁদলেও অশ্রু গড়ায় না চোখ দিয়ে। ৩ সপ্তাহ থেকে ১২ সপ্তাহের মধ্যে যেকোনো সময় চোখের অশ্রুগ্রন্থি থেকে নিঃসৃত হতে শুরু করে অশ্রু।  

প্রাপ্তবয়স্কদের তুলনায় হাড় বেশি থাকে নবজাতকের!
অদ্ভুত হলেও সত্যি যে, নবজাতকের শরীরে প্রায় ৩০০ হাড় থাকে। ছোট ছোট এসব হাড় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একত্র হয়ে গঠিত হয় বড় হাড়। যেমন, জন্মের সময় শিশুর মাথায় বিচ্ছিন্নভাবে অনেকগুলো হাড় থাকে। দুই বছর বয়সে এগুলো সব একত্রিত হয়ে তৈরি হয় শক্ত খুলি।

লবণের স্বাদ বোঝে না শিশু 
নবজাতক শিশুরা বড়দের মতো মিষ্টি, টক, তিতা সব খাবারের স্বাদই বুঝতে পারে। তবে লবণের স্বাদ তারা বোঝে না। গবেষণায় দেখা গেছে ৪ মাস বয়স পর্যন্ত শিশুরা লবণের স্বাদ বুঝতে পারে না।

 

নবজাতকের শরীরে থাকতে পারে লোম

অনেক সময় দেখা যায় নবজাতকের মাথায় চুল নেই খুব একটা, কিন্তু শরীর ভর্তি ছোট ছোট লোম। শরীরের এসব লোম গর্ভে থাকা অবস্থায় শিশুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই এগুলো প্রাকৃতিকভাবে ঝরে পড়ে। যদি জন্মের সময় শিশুর শরীরে লোম না থাকে, তাহলেও ভয়ের কিছু নেই। শেষের দিকে গর্ভে থাকা অবস্থায়ই অনেক সময় ঝরে পড়ে এসব লোম।   

 

গর্ভের শিশু মনে রাখে খাদ্যের স্বাদ

গবেষণায় দেখা গেছে, শিশু গর্ভে থাকা অবস্থায় মা যদি অনেক বেশি ঝাল অথবা মিষ্টি খাবার খান, তবে শিশুও জন্মের পর সে খাবারটি খেতে পছন্দ করবে। 

 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি