নষ্ট বাল্বের ব্যতিক্রমী ব্যবহার!

লাইফস্টাইল ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৪আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১২:৩৫
image

নষ্ট বাল্বের চমৎকার ব্যবহার

অপ্রয়োজনীয় ভেবে নষ্ট বাল্ব ফেলে দিচ্ছেন? একটু বুদ্ধি খাটালে এই নষ্ট বাল্বই শোভাবর্ধন করবে আপনার ড্রয়ংরুম কিংবা বারান্দার! জেনে নিন নষ্ট হয়ে যাওয়া বাল্ব ব্যবহারের মজার কিছু আইডিয়া-   

 

বাল্বের মধ্যে বাগান!
আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, তবে নষ্ট বাল্বের মধ্যে নিয়ে আসতে পারেন এক চিলতে প্রকৃতি। বাল্বের উপরের অংশ খুলে নিন প্রথমে। ভেতরের অংশ ভালো করে পরিষ্কার করে বালি, পাথরের টুকরা এবং মস রাখুন। জীবন্ত মস রাখবেন না। সংরক্ষিত মস পাওয়া যায় বাজারে। সেগুলো রাখবেন। প্লাস্টিকের ছোট কোন প্রাণী রেখে দিতে পারেন সৌন্দর্য বৃদ্ধির জন্য। শেষ হলে হালকা পানি ছিটিতে দিন। দেখুন কেমন চমৎকার বাগানের আবহ চলে এসেছে! বাল্বটি এমন জায়গায় রাখুন যেখানে আলো বাতাস প্রবেশ করে।

বাল্বের মধ্যে বাগান

ঝুলন্ত টব
ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন বাল্বের মধ্যে। বালি ও ঝুরঝুরে মাটির মধ্যে লাগিয়ে দিন ছোট্ট মানিপ্ল্যান্ট। দেখুন কেমন তরতরিয়ে বেড়ে উঠছে সেটি! বাল্বটি ঝুলিয়ে দিন বসার ঘরে।

ঝুলন্ত টব

স্নো গ্লোব বানিয়ে নিন
পলিমার ক্লে দিয়ে ছোট্ট বাড়ি তৈরি করে বাল্বের ভেতরে বসিয়ে নিন সাবধানে। গ্লিটার ছিটিয়ে দিন। দেখুন কেমন চমৎকার বরফের ঘর তৈরি হয়ে গেছে!

স্নো গ্লোব তৈরি করুন বাল্ব দিয়ে

ফুলদানি হিসেবে
লম্বা ধরনের বাল্বে পানি দিয়ে রেখে দিন তাজা ফুল।

ফুলদানি হেসেবে বাল্ব

ল্যাম্প হিসেবে
আপনি চাইলে নষ্ট বাল্বটি আবার জ্বলে উঠবে, তবে একটু অন্যভাবে! বাল্বের ভেতরে তেল দিয়ে বানিয়ে ফেলুন চমৎকার ল্যাম্প। দেখুন সেটি কেমন আলোকিত করছে আপনার অন্দর।  

ল্যাম্প হিসেবে বাল্ব  

শো পিস হিসেবে

রঙিন কাপড়ে মুড়িয়ে বসার ঘরে ঝুলিয়ে দিন বাল্ব। শো পিস হিসেবে ঘরের শোভাবর্ধন করবে।   

বাল্ব দিয়ে তৈরি শো পিস

 

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি