করোনা ঠেকাতে মাস্কের চেয়েও যা বেশি কাজ করবে

মাহবুবুল রিয়াজ
০২ ডিসেম্বর ২০২০, ১১:০০ আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১১:২৪

প্রয়োজন সামাজিক দূরত্ব

মাস্ক তো পরতেই হবে, তবে সেটা বিশেষ কিছু স্থানেই কাজ করবে। মাস্ক পরলাম আর যা খুশি করলাম ভাবলে হিতে-বিপরীত হবে। করোনাভাইরাস ঠেকাতে মাস্কের চেয়েও কার্যকর পদ্ধতি হলো দূরত্ব বজায় রাখা। কানাডার সাইমন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বেরিয়ে এলো এ তথ্য।

বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক পল টুপার ও ক্যারোলিন তাদের দীর্ঘ গবেষণায় দেখেছেন সামাজিক দূরত্ব বজায় রাখাটা মাস্কের চেয়েও বেশি কার্যকর। এমনকি দূরত্ব বজায় রেখে থাকলে মাস্কের প্রয়োজন নেই। অন্যদিকে দূরত্ব না থাকলে মাস্কও খুব একটা কাজে আসে না।
গতমাসে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস জার্নালে তাদের এ গবেষণাপত্র প্রকাশ হয়েছে।
ভাইরাস ছড়ানোর হার, পরীক্ষার সময়কাল, ব্যক্তি-দূরত্ব এবং আরও কিছু বিষয়কে বিবেচনায় নিয়ে পরীক্ষাটি করেছেন গবেষকরা।
তারা বিভিন্ন অনুষ্ঠান, পার্টি সেন্টার, নাইট ক্লাব, গণপরিবহন এবং রেস্তোরাঁয় পরীক্ষাটি চালিয়ে দেখেছেন একজন কোভিড-১৯ আক্রান্ত থেকে কতজন সম্ভাব্য আক্রান্ত হতে পারেন।

তাদের গবেষণার সারকথা হলো, পার্টি সেন্টার, কনসার্ট, রেস্তোরাঁ ইত্যাদি জনবহুল স্থানে মাস্ক বিশেষ কাজে আসে না। দূরত্ব বজায় রাখা হয়েছে যেসব স্থানে, সেখানেই সংক্রমণের হার কম দেখা গেছে।

সূত্র: সায়েন্স ডেইলি

/এফএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ
গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ
বাংলাদেশ নয়, ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানই ফেভারিট! 
বাংলাদেশ নয়, ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানই ফেভারিট! 
নিজেদের দ্বন্দ্ব ঢাকতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নাটক করছে: রিজভী
নিজেদের দ্বন্দ্ব ঢাকতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নাটক করছে: রিজভী
সর্বাধিক পঠিত
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর