গৃহস্থালির প্রয়োজনীয়

লাইফস্টাইল ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৫, ১১:১৩আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১২:৩৪
image

গৃহস্থালি টুকিটাকি ঘর গৃহস্থালির দৈনন্দিন কাজকর্ম ঝামেলাহীন ভাবে শেষ করতে চান সবাই। কিন্তু প্রায়ই দেখা যায় ছোটখাট বিপত্তি মেজাজ বিগড়ে দেওয়ার পাশাপাশি সময়ও নষ্ট করে দিচ্ছে। জেনে নিন টুকিটাকি গৃহস্থালি সমস্যার সহজ কিছু সমাধান-

  • আপেল কাটার কিছুক্ষনের মধ্যে তা কালচে হয়ে যায়। কাটার পরপরই খানিকটা লেবুর রস ছড়িয়ে দিন। তাজা থাকবে আপেল।
  • কড়াই কিংবা ফ্রাইপ্যানে খাবার পুড়িয়ে ফেললে দাগ পড়ে যায়। সাবান মেশানো গরম পানিতে ঘণ্টা খানেক ভিজিয়ে রাখুন। পরিষ্কার হবে দ্রুত।
  • অনেক সময় ডিম সেদ্ধ করতে গেলে ফেটে যায়। পানিতে এক চিমটি লবণ দিয়ে সেদ্ধ করলে ফাটবে না ডিম।
  • মোমবাতি ফ্রিজে রাখতে পারেন। ক্ষয় কম হবে।
  • রান্নাঘরের চিনির বয়ামে কয়েকটি লবঙ্গ রেখে দিন। পিঁপড়া আসবে না। শুকনা নিমপাতা গুঁড়া করে রান্নাঘরে ছড়িয়ে দিলেও পোকার উপদ্রব কমবে। 
  • তরকারিতে লবণ বেশি হয়ে গেলে একটি আলু কেটে দিন। অতিরিক্ত লবণ টেনে নেবে। সামান্য টক দিলেও তরকারির লবণ কমে আসবে।
  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে খাবার সোডা কিংবা এক টুকরো কাটা লেবু রাখতে পারেন ভেতরে।
  • ওল অথবা কচু রান্না করার সময় একটু তেঁতুল মিশিয়ে নিন। গলা ধরবে না।
  • রান্না করার ১৫ মিনিট আগে মাছ ভিনেগারে ভিজিয়ে রাখুন। আঁশটে গন্ধ থাকবে না।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি