সতর্ক থাকুন ভ্রমণে

লাইফস্টাইল ডেস্ক
০১ জানুয়ারি ২০১৬, ১৯:৪৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১২:৩২
image

ভ্রমণ টিপস

সময় এখন ভ্রমণের। তবে যেখানেই যান না কেন, নিরাপদ ও আনন্দময় দীর্ঘ ভ্রমণের জন্য ভ্রমণকালীন সতর্কতা জরুরি। যেকোনো ছোটখাট অসাধানতা ডেকে আনতে পারে বড় ধরনের বিপদ। ভ্রমণে যাওয়ার আগে মনে রাখা চাই কিছু অত্যাবশ্যকীয় বিষয়। জেনে নিন সেগুলো কী কী- 

  • বিমান ভ্রমণের ক্ষেত্রে প্রারম্ভিক ব্রিফিং মন দিয়ে শুনুন। ভ্রমণের সময় সর্বদা সিটবেল্ট বেঁধে রাখবেন। কোনও দরকার হলে সঙ্গে সঙ্গে বিমানবালাকে জানান।
  • বাস বা ট্রেনে ভ্রমণের সময় সঙ্গে অবশ্যই পানির বোতল রাখবেন। রাস্তায় খাওয়ার জন্য বিস্কুট বা শুকনো ধরনের খাবার রাখতে পারেন সঙ্গে।
  • যাদের এলার্জির সমস্যা আছে তারা পথে ধুলাবালি থেকে সাবধান থাকবেন।
  • সঙ্গে শিশু থাকলে শিশুর জন্য হাতের কাছে কয়েক সেট জামা ও তোয়ালে রাখুন।
  • চলন্ত অবস্থায় বই, খবরের কাগজ কিংবা ম্যাগাজিন পড়বেন না। এতে চোখের ওপর চাপ পড়ে। যাত্রাপথে গান শোনা যেতে পারে। দীর্ঘ ভ্রমণে পা দুটি যতটা সম্ভব ছড়িয়ে বসবেন।

ছবি তোলার আগে জেনে নিন অনুমতি আছে কিনা

  • ভ্রমণে ছবি তুলতে গেলে ছবি তোলার ওপর কোনো ধরনের বিধিনিষেধ আছে কি-না তা জেনে নিন। কারণ সব দর্শনীয় স্থানের ছবি তোলার অনুমতি থাকে না।
  • ভ্রমণে গিয়ে হুট করে কিছু কিনে ফেলবেন না। ভালো করে দেখেশুনে ও দরদাম করে তারপর কিনুন।
  • অনেক সময় হোটেলের নিজস্ব পরিবহনে দর্শনীয় স্থানে ঘোরার সুযোগ থাকে। এ ধরনের ব্যবস্থা থাকলে সেটা কাজে লাগাতে পারেন।
  • ফেরার সময় ভুল করে হোটেলে কিছু ফেলে এসেছেন কি-না তা যাচাই করে নিন।

 /এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি