গজ কাপড় কত করে?

লাইফস্টাইল ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৬, ১৯:৪৪আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৯:৪৭

থান কাপড়

ইদানিং সবাই রেডিমেড পোশাকের দিকে ঝুঁকেছেন। থ্রিপিসে সব কাপড়ই থাকে বলে বাড়তি করে কোনও কাপড় কিনতে হয় না। তবে সবাই চায় একটু নিজে পছন্দ করে কাপড় কিনে জামা বানাতে, সঙ্গে ম্যাচিং করে ওড়না স্যালোয়ার তো আছেই।

হালে বাজারে দেশি সুতি কাপড়ের পাশাপাশি নানা রকমের কাপড় পাওয়া যাচ্ছে। সেদিকে ভীষণ ঝোঁক তরুণীদের। জেনে নেই কতগুলো কাপড়ের দাম…

উৎসব বা অনুষ্ঠানে তরুণীদের প্রথম পছন্দ কাতান কাপড়। একটু গর্জিয়াস জামা বানাতে কাতানের তুলনা নেই। এই কাতান দুই প্রকার, সুতি ও সিনথেটিক। সুতি কাতান গজ প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা করে বিক্রি হয়। আর সিনথেটিক কাতান ৩৫০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত রয়েছে। দামের এত ভিন্নতার কারণ হচ্ছে নকশা ও সুতার বুনন। এটি নিজেকেই বেছে নিতে হবে।

গজ কাপড়ের মধ্যে কাতান ছাড়াও আছে খাদি, ধুপিয়ানের মতো একরঙা কাপড় আর সিল্ক। জর্জেট, প্রিন্টের জর্জেট, লিলেনও আছে। আর প্রিন্টের সুতি কাপড় তো আছেই। প্রিন্টের সুতি গজ কাপড়ের দাম পড়বে প্রতি গজ ৩'শ থেকে ৭'শ টাকা।

সিল্ক কাতান

জুট কটন কাপড় কেনা যাবে ৪০০ টাকা দরে। ভারি কাজওয়ালা জর্জেট কাপড়ের দাম ৭০০ থেকে দুই হাজার টাকা গজ। চিকেন কাপড়ের গজ ৩৫০-৮০০ টাকা পর্যন্ত রয়েছে। সুতির ওপর অ্যামব্রয়ডারির কাজ করা জামার কাপড় ৬৫০ টাকা গজ।অরগেন্ডি কাপড়ের ওপর সুতা আর চুমকির নকশা করা কাপড় কেনা যাবে গজপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকা দরে।

বাটিক ও টাইডাই সবার ভীষণ পছন্দ। সুতির মধ্যে বাটিক ও টাইডাই কাপড় ৯০ থেকে ৪০০ টাকা গজ। আর সিল্কের টাইডাই কাপড়ের দাম শুরু হয় ২০০ টাকা থেকে। জর্জেটের বাটিকও দেড়শ থেকে ৪০০ টাকার মধ্যে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি