স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের যত কথা

লাইফস্টাইল ডেস্ক
১২ জানুয়ারি ২০১৬, ১০:৫০আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৩:১২
image

চাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

খাবার তো খাচ্ছেন প্রতিদিনই, কিন্তু পুষ্টি উপাদান ঠিকঠাক খাওয়া হচ্ছে তো? অনেকসময় অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের  কারণে বেড়ে যায় শরীরের মেদ। অতিরিক্ত খেয়ে ফেলাও স্বাস্থ্যের জন্য খারাপ। সুস্থ থাকতে খাবার খান নিয়ম মেনে। জেনে নিন স্বাস্থ্যকর খাদ্যাভাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়-  
ধীরে ধীরে খান 

খাওয়ার সময় তাড়াহুড়া করবেন না। ধীরে ধীরে চিবিয়ে খাবার খেলে দ্রুত হজম হয়।

ক্ষুধা লাগলে তবেই খান 
ক্ষুধা না লাগলে খাবেন না। পাকস্থলীতে প্রয়োজনীয় জায়গা নিয়ে খাবার খেলে হজমে গণ্ডগোল হয় না।

মাঝে হালকা খাবার খান
ভারি খাবারের মাঝে খুব বেশি বিরতি না দেওয়াই ভালো। এতে বেশি ক্ষুধার্ত হয়ে প্রয়োজনের অতিরিক্ত খাবার খেয়ে ফেলার আশংকা থাকে। দুপুর ও রাতের খাবারের মাঝে হালকা খাবার খান। এটি আপনাকে কর্মক্ষম রাখবে।  

খাবারে মনোযোগী হোন   

খাওয়ার সময় টেলিভিশন দেখা কিংবা গল্পগুজব করা অনুচিত। এতে মনোযোগে ব্যাঘাত ঘটে ও অতিরিক্ত খাওয়া হয়ে যায়।

খাদ্য তালিয়ায় স্বাস্থ্যকর খাবার রাখুন
প্রতিদিনের খাদ্য তালিকায় শরীরের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো থাকছে কিনা সেদিকে নজর রাখা জরুরি।

ডাক্তারের পরামর্শ নিন

অতিরিক্ত খাওয়া কিংবা খুব কম খাওয়ার অভ্যাস দুটোই শরীরের জন্য ক্ষতিকর। তাই এ ধরনের সমস্যা থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি