লাউপাতা-নারিকেলের ভর্তা

লাইফস্টাইল ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৬, ২০:০৬আপডেট : ২৫ জানুয়ারি ২০১৬, ২০:০৬
image

লাউপাতা-নারিকেলের ভর্তা

লাউপাতা ভর্তা খাওয়ার অভিজ্ঞতা আমাদের কমবেশি সবারই আছে। সবচেয়ে সহজ এই ভর্তাটি দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। একটু ভিন্ন করে লাউপাতা ভর্তা করে আনতে পারেন খাবারে ভিন্নতা। খুব চটজলদি তৈরি করা যায় এই ভর্তা। আর অনায়াসে আপনার খাবারে আনবে বৈচিত্র্য।

উপকরণ

কচি লাউ পাতা ৬-৭টি
নারিকেল কুড়ানো -৪ চা চামচ

সরিষা ১ চা চামচ

সেদ্ধ বা টেলে নেওয়া কাঁচামরিচ ২টি

লবণ- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

লাউপাতা ভালো করে ধুয়ে সেদ্ধ অথবা তাওয়ায় টেলে নিন। শাকের সঙ্গে কাঁচামরিচও সেদ্ধ/টেলে নিন। এবার নারিকেল কুড়ানো, সরিষা, লবণ, সেদ্ধ/টেলে নেওয়া শাক ও কাঁচামরিচসহ পাটায় পানি ছাড়া বেটে ভর্তা তৈরি করুন। গরম গরম ভাত বা চিতই পিঠার সঙ্গে পরিবেশন করুন।

/এফএএন/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি