ঠাণ্ডা লাগা দূর করবে মধু

লাইফস্টাইল ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৬, ১৩:২০আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৪:১৬
image

ঠাণ্ডা লাগা দূর করবে মধু

শীতকালে সর্দি-কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা গলা খুসখুস করার মতো সমস্যাগুলো লেগেই থাকে। ঘরোয়া উপায়ে এসব ঠাণ্ডাজনিত অস্বস্তি দূর করতে মধু খুবই কার্যকর। মধুতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ফাঙ্গাল বিভিন্ন উপাদান যা ব্যাকটেরিয়া ও ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে দূর করে ঠাণ্ডা লাগা। জেনে নিন কীভাবে ঠাণ্ডা লাগা দূর করবে মধু- 

মধু ও দারুচিনি
১/৪ চা চামচ দারুচিনি গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি দিনে দুইবার খান। ঠাণ্ডাজনিত সমস্যা কমে যাবে।

মধু ও পেঁয়াজ
পেঁয়াজ চাকা করে কেটে মধুতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে খেয়ে ফেলুন। গলা খুসখুসে ভাব কমে যাবে।  

মধু ও দারুচিনি চা

মধু, লেবু ও আদা
খুব দ্রুত ঠাণ্ডা লাগা দূর করে মধু, লেবু ও আদা। সমপরিমাণ মধু ও লেবুর রস মেশান। খানিকটা আদা গুঁড়া মিশিয়ে প্রতিদিন কয়েকবার পান করুন। কমে যাবে কাশি ও ঠাণ্ডাজনিত অস্বস্তি।   

মধু ও দারুচিনি চা
দারুচিনি চায়ের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে পান করুন। কমে যাবে ঠাণ্ডা লাগা।

মধু ও লেবু চা
প্রতিদিন সকালে গরম লেবু চায়ে খানিকটা মধু মিশিয়ে পান করুন। কাশি ও গলা খুসখুসে ভাব থাকবে না।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি