গরম-গরম ক্রিম মাশরুম স্যুপ

লাইফস্টাইল ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৬, ২১:৪৬আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ২১:৪৮

ক্রিম মাশরুম স্যুপ-১

শীতে জবুথবু অবস্থা নিশ্চয়। রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে। এমতাবস্থায় কি রাঁধবেন আর কি খাবেন। কোন খাবারটি খেলে মন ভালো হয়ে যাবে। এমন সব চিন্তায় আপনি অস্থির। আপনার জন্য প্রয়োজন ক্রিম মাশরুম স্যুপ। গরম গরম এই স্যুপটি খেলে আপনি একদম ফিট। মন চাঙ্গা আর দিনভর ক্লান্তি শেষে সতেজতা।  

মাত্র ৪৫ মিনিটে ৬ জনের জন্য হয়ে যাবে এই স্যুপ। কথা দিচ্ছেন বিশ্বখ্যাত শেফ জ্যামি অলিভার।

উপকরণ:

ক্যান মাশরুম- ৬০০ গ্রাম

অলিভ ওয়েল- পরিমাণ মতো

পেঁয়াজ- ১টি মিহি কুচি

রসুন – ৩ কোয়া –মিহি কুচি

এক গোছা পারস্লে পাতা- মিহি কুচি

থাইম কুচি – ১ চিমটি

দেড় লিটার – চিকেন ভেজিটেবল স্টক (ঘরে তৈরি)

লবণ- পরিমাণ মতো

ক্রিম- ৭৫ মিলিলিটার

গোল মরিচ গুঁড়া- স্বাদমতো

ক্রিম মাশরুম স্যুপ

পদ্ধতি:  

চুলায় বড় একটি সসপ্যান চাপিয়ে তাতে পরিমাণমতো অলিভ ওয়েল দিন। তেল গরম হলে একে একে পেঁয়াজ, রসুন, পারস্লে, মাশরুম, থাইম কুচি দিয়ে নাড়তে হবে। সব উপকরণ ভাজা ভাজা হয়ে আসলে তাতে স্টক ঢেলে দিন।স্টক ফুটে উঠলে তাতে লবণ ও গোলমরিচ গুঁড়া দিন। এর পর ক্রিম ঢেলে একবার ফুটে ওঠার অপেক্ষা করুন। ফুটে উঠলেই আগুণ নিভিয়ে দিন।

পছন্দমতো স্যুপ বা ব্রেড টোস্টের সঙ্গে পরিবেশন করুন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি