ইউরোপের ঢঙে চিকেন গ্রিল

২৭ জানুয়ারি ২০১৬, ২০:০৩আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ২০:০৬

চিকেন গ্রিল

চিকেন গ্রিল বলতেই বুঝি একটি বিশাল গ্যাস গ্রিলারে একগাদা মুরগি ঝোলানো আর সেটি গ্রিল হচ্ছে, মশলা চুইয়ে পড়ছে। পোড়া মাংস ও মশলার গ্রিল। গ্রিলের এই স্টাইলটিকে আমরা বেশ ভালো রপ্ত করেছি। এটি আফগান স্টাইল। ইউরোপে আবার গ্রিল বলতে একদম ভিন্ন কিছু বোঝায়। যত কম মশলা দিয়ে গ্রিল করা যায় ততই স্বাদ বাড়ে গ্রিলের। আর গ্রিল খেতে আপনার লাগবে একগাদা সবজি কিংবা রোস্টেড পটেটো।

আজকে আমরা ইউরোপীয় স্টাইলে বোনলেস গ্রিল খেয়ে দেখি…

উপকরণ: 

মুরগীর বুকের পিস- ৪টি

লেবুর রস – হাফ কাপ

পেঁয়াজ পেস্ট- আধা চা চামচ

গোল মরিচ গুঁড়া- স্বাদমতো

লবণ- পরিমাণ মতো

পারস্লে কুচি – এক চা চামচ

চিকেন গ্রিল তৈরি

পদ্ধতি: মুরগীসহ সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর গ্রিলার গরম করে নিন। ভীষণ রকম গরম হয়ে উঠলে তাতে তেল মাখিয়ে নিন। তেল গরম হলেই চিকেন দিয়ে দেড় মিনিট পর পর উল্টেপাল্টে দিন। ১২ মিনিট এভাবে উল্টেপাল্টে ভাজার পর হয়ে যাবে মজাদার চিকেন গ্রিল। গরম গরম পরিবেশন করুন সবজি কিংবা রোস্টেড আলুর সঙ্গে।

/এফএএন/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি