কুমড়ো-চিংড়ির মজাদার ঝোল

আনার সোহেল
২৮ জানুয়ারি ২০১৬, ১৮:৪৯আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৮:৫৩

চিংড়ি মিষ্টি কুমড়ো

প্রতিদিনের খাবারটি একটু যত্ন নিয়ে রান্না করলে ভীষণ মুখরোচক হয়। আর নিজের শিশু সন্তানকে খাওয়ানোর সময় খেয়াল রাখতে হবে যে সুস্বাদুর পাশাপাশি এটি যেন রঙিনও হয়। সেক্ষেত্রে খুব আদর্শ খাদ্য বলা যেতে পারে মিষ্টি কুমড়ো ও চিংড়ির তরকারিকে। একটু যত্ন করে রঙিন এই খাবারটি তৈরি করে ফেলুন। একাধারে প্রোটিনের অভাব পূরণ করবে অন্যদিকে ভিটামিন এ, সি সবই পাবেন মিষ্টি কুমড়োতে।

উপকরণ:

মিষ্টি কুমড়ো ২৫০ গ্রাম (কিউব করে কাটা)

মাঝারি চিংড়ি -১০-১২ টি

টমেটো কুচি- ১টি

হলুদ গুঁড়া ১/২ চা চামচ

মরিচ গুঁড়া ১,১/২ চা চামচ

জিরা গুঁড়া ১ চা চামচ

লবণ পরিমাণ মতো

রসুন ছেচা ৪-৫ টি কোয়া

পেঁয়াজ কুচি ১টি মাঝারি

পেয়াজ বাটা ১ চা চামচ

কাঁচামরিচ ফালি ৩-৪টি (ঝাল কম বেশি করতে পারবেন।)

ধনেপাতা কুচি -১ টেবল চামচ

পানি পরিমাণ মতো

তেল -২টেবল চামচ

রান্নার প্রণালী:

মিষ্টি কুমড়ো ও চিংড়ি কেটে ধুয়ে রাখুন। এবার কড়াইতে তেল গরম করে রসুন ছেচা দিয়ে একটু নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে ,বাটা পেঁয়াজ দিন । পেঁয়াজ ভাজা ভাজা হলে  গুঁড়া মশলা ও পরিমাণ মতো লবণ দিন । একটু পানি দিয়ে কষান কিছুক্ষণ। এবার চিংড়ি দিয়ে  নেড়ে কয়েক সেকেন্ড পর মিষ্টি কুমড়া দিয়ে কষান আরও ১-২ মিনিট। চুলার আঁচ মাঝারি রাখুন। এবার পরিমাণ মতো গরম পানি দিন যতটুকু ঝোল চান। মিষ্টি কুমড়ো একটু নরম শক্ত থাকতে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে একমিনিট পর নামিয়ে নিন । গরম ভাতে পরিবেশন করুন ।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি