পেট্রোলিয়াম জেলির ব্যতিক্রমী ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৬, ১৪:৪৯আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৫:০২
image

পেট্রোলিয়াম জেলি

রূপচর্চায় অপরিহার্য পেট্রোলিয়াম জেলির রয়েছে আরও বিভিন্ন ব্যবহার। কাপড় ও আসবাব থেকে দাগ তোলার পাশাপাশি নানা ধরনের গৃহস্থালি সমস্যার সমাধান দেয় এটি। জেনে নিন পেট্রোলিয়াম জেলির ব্যতিক্রমী সব ব্যবহার সম্পর্কে-

মোমদানি থেকে মোম পরিষ্কার করতে

মোমদানি থেকে মোম পরিষ্কার করতে

ক্যান্ডেল লাইট ডিনার শেষ করে দেখলেন মোম গলে পড়ে সাধের মোমদানিটির দফারফা অবস্থা! এ ধরনের পরিস্থিতি এড়াতে মোমদানিতে মোম রাখার আগে সামান্য পেট্রোলিয়াম জেলি ঘষে নিন। সহজেই পরিষ্কার হয়ে যাবে গলে পড়া মোম।   

লিপস্টিকের দাগ তুলতে
লিপস্টিকের দাগ তুলতে

 কাপড়ে লিপস্টিকের দাগ লাগলে পেট্রোলিয়াম জেলি হতে পারে আপনার ভরসা। দাগের ওপরে পেট্রোলিয়াম জেলি ঘষে তারপর কাপড় ধুয়ে নিন। চলে যাবে দাগ।

কাঠ থেকে চুইংগাম তুলতে

কাঠ থেকে চুইংগাম তুলতে

ডাইনিং টেবিলের নিচে অথবা চেয়ারে চুইংগাম লেগে আছে? পেট্রোলিয়াম জেলি আঙুলে নিয়ে ঘষতে থাকুন। ধীরে ধীরে উঠে যাবে চুইংগাম।  

আসবাব থেকে পানির দাগ তুলতে

আসবাব থেকে পানির দাগ তুলতে

কাঠের টেবিলে পানি পড়ে সাদা দাগ হয়ে যায়। এ ধরনের দাগ তুলতে পারেন পেট্রোলিয়াম জেলির সাহায্যে। সামান্য পেট্রোলিয়াম জেলি নিয়ে দাগের ওপর লাগিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে পরিষ্কার করে ফেলুন। উঠে যাবে দাগ।   

জুতা চকচকে করতে

জুতা চকচকে করতে

চামড়ার জুতা ব্রাশ করার আগে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। ঝকঝকে ভাব চলে আসবে জুতায়।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি