ওভেন ফ্রেঞ্চ ফ্রাই

লাইফস্টাইল ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৬, ১৮:১৭আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৮:২২
image

ওভেন ফ্রেঞ্চ ফ্রাই

মচমচে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য কী রেস্টুরেন্টে যেতেই হবে? একদম নয়! বাসায় বসেও তৈরি করে ফেলতে পারেন গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই। জেনে নিন কীভাবে ওভেনের সাহায্যে তৈরি করবেন ফ্রেঞ্চ ফ্রাই-  

উপকরণ
আলু- ২ পাউন্ড
ঠাণ্ডা পানি- ৮ কাপ
রসুন গুঁড়া- ১ চা চামচ
পেঁয়াজ গুঁড়া- ১ চা চামচ
লবণ- ১/৪ চা চামচ
গরম মসলা গুঁড়া- ১/৪ চা চামচ
লাল মরিচ গুঁড়া- ১ চা চামচ
তেল- ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী
খোসা ছাড়িয়ে আলু লম্বা করে কেটে ঠাণ্ডা পানিতে ডুবিয়ে রাখুন ১ ঘণ্টা। পানি ঝরিয়ে পেঁয়াজ ও রসুন গুঁড়া, লবণ, গরম মসলা এবং লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিন। তেল দিয়ে ব্রাশ করে নিন আলুর টুকরা। ননস্টিক বেকিং প্যানে আলু দিন। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে প্যান মুড়িয়ে ওভেনে ৪৭৫ ডিগ্রী ফারেনহাইটে ১৫ মিনিট রাখুন। ফয়েল সরিয়ে আরও কিছুক্ষণ রাখুন ওভেনে। মাঝে মাঝে নেড়ে দিতে পারেন আলুর টুকরা। বাদামি হয়ে আসলে বের করে গরম গরম পরিবেশন করুন ফ্রেঞ্চ ফ্রাই।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি