আমলকীর গুণাগুণ

লাইফস্টাইল ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০২
image

আমলকী

ছোট্ট ফল আমলকী টইটম্বুর পুষ্টিগুণে। প্রতিদিন একটি করে আমলকী খেলে দূরে থাকা যায় অনেক ধরনের রোগ থেকে। আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এছাড়াও ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, ফাইবার এবং কার্বহাইড্রেড রয়েছে এতে। জেনে নিন আমলকী আমাদের শরীরের কী কী উপকার করে-   

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
আমলকীতে থাকা ভিটামিন সি শরীরে রোগবালাই ভিড়তে দেয় না। প্রতিদিন একটা করে আমলকী খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

লিভার ভালো রাখে
আমলকীর অ্যান্টি-অক্সিডেন্ট গুণাগুণ শরীর থেকে ক্ষতিকারক সব উপাদান বের করে লিভার সুস্থ রাখে।

হার্টের সুস্থতায়
রক্তনালী পরিষ্কার রাখতে সাহায্য করে আমলকী। আমলকীতে থাকা আয়রন লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে ও হৃদরোগের ঝুঁকি কমায়।  

দৃষ্টিশক্তি বাড়ায়
আমলকীর রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে।  

হজমে সাহায্য করে
আমলকীতে থাকা ফাইবার হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

রুচি বাড়ায়
ক্ষুধামন্দা ও অরুচি হলে আমলকী স্বাদ ফেরায় মুখে।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি