ডিম-পনির পরাটা

লাইফস্টাইল ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১০
image

ডিম-পনির পরাটা

সাধারণ পরাটা তো সবসময়ই খাওয়া হচ্ছে। স্বাদে ভিন্নতা নিয়ে আসতে এবার তৈরি করে ফেলতে পারেন মজাদার ডিম-পনির পরাটা। জেনে নিন কীভাবে তৈরি করবেন-
উপকরণ

ডিম- ২টি
পনির কুচি- ২০০ গ্রাম
ময়দা- ২ কাপ
চালের আটা- ২ কাপ
পেঁয়াজ কুচি- ১ কাপ
কাঁচামরিচ- ৪/৫টি
গরম মসলা- ১/২ চা চামচ
ধনেপাতা কুচি- ৪/৫ টি
জিরা- ১/৪ চা চামচ
তেল- ১ কাপ
মাখন- ১ টুকরা
লবণ- পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী
পাত্রে ময়দা, আটা, লবণ এবং পানি একসঙ্গে মিশিয়ে রেখে দিন ১০ মিনিট। চুলায় প্যান দিয়ে তেল গরম করুন। জিরা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ও গরম মসলা দিয়ে দিন তেলে। ভালো করে নাড়ুন। সেদ্ধ ডিম কুচি ও পনির কুচি দিন। লবণ ও ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে রাখুন। মেখে রাখা ডো পাঁচ ভাগে ভাগ করুন। এক চামচ ডিম ও পনিরের মিশ্রণ ডো এর মাঝখানে দিয়ে চারপাশ আটকে দিন। রুটির মতো ডো বেলে নিন। চুলায় তাওয়া দিয়ে মাখন দিন। পরাটার দুই পাশে মাখন লাগিয়ে বাদামি না হওয়া পর্যন্ত ভাজুন। সস কিংবা আচারের সঙ্গে গরম গরম পরিবেশন করুন স্বাস্থ্যকর ডিম-পনির পরাটা।
 
/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি