ঝাল ঝাল খাসির মাংস

লাইফস্টাইল ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:২৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩০
image

ঝাল ঝাল খাসির মাংস

গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে ঝাল খাসির মাংসের তরকারি হলে কেমন হয়? আজ রাতেই রান্না করে ফেলতে পারেন মজাদার খাসির মাংস ভুনা। জেনে নিন রেসিপি- 

উপকরণ
খাসির মাংস- ১ কেজি
আলু- ২টি
পেঁয়াজ- ২টি
রসুন- ৬ কোয়া
আদা- ১ ইঞ্চি টুকরা
টমেটো- ৩টি  
গোলমরিচ- ১ চা চামচ
আস্ত লবঙ্গ- ১/২ চা চামচ
জিরা- ১ চা চামচ
মাংসের মসলা- ২ টেবিল চামচ
গরম মসলা- ১ চা চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
তেল- ৫ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ১/২ কাপ
লবণ- স্বাদ মতো

প্রস্তুত প্রণালী  
পেঁয়াজ, রসুন ও আদা একসঙ্গে বেটে নিন। লবঙ্গ, জিরা ও গোলমরিচ একসঙ্গে গুঁড়া করুন। আলু মাঝখান দিয়ে কেটে নিন। ১ টেবিল চামচ তেল গরম করে ১/৪ চা চামচ জিরা ও এক চিমটি হলুদ গুঁড়া দিয়ে আলু ভাজুন ২ মিনিট। আরেকটি পাত্রে তেল হালকা গরম করে মরিচ গুঁড়া দিয়ে নেড়ে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিন। কয়েক মিনিট পর গুঁড়া মসলা, মাংসের মসলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে পাঁচ মিনিট নাড়ুন। মসলা তেল ছেড়ে দিলে মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটো কুচি ও আলু দিয়ে দিন। আরও কিছুক্ষণ নাড়ুন। ২ কাপ গরম পানি দিয়ে মাংস যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মসলা গুঁড়া ও ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন গরম গরম খাসির মাংস ভুনা।  

/এনএ/
 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি