রান্নাঘরের গন্ধ দূর করতে

লাইফস্টাইল ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩১
image

রান্নাঘরের গন্ধ দূর করতে

রান্না করার পর রান্নাঘরে তরকারির গন্ধ রয়ে যাওয়া যথেষ্ট বিরক্তিকর। অনেক সময় আশেপাশের ঘরেও ছড়িয়ে পড়ে গন্ধ। কেবল রান্না করা তরকারি নয়, অনেক সময় কাটা সবজির গন্ধও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। জেনে নিন এসব গন্ধ দূর করার কিছু টিপস-

কমলার খোসা ও পানি
চুলায় পাত্র দিয়ে এক কাপ পানি গরম করুন। পানিতে কমলার খোসা দিয়ে দুই মিনিট রেখে দিন। তারপর দারুচিনি গুঁড়া দিন। কিছুক্ষণ ফুটান। গন্ধ দূর হবে।

সুগন্ধযুক্ত মোমবাতি  

ছোট ছোট সুগন্ধযুক্ত মোমবাতি কিনে রান্নাঘরে রেখে দিন। রান্না শেষ হওয়ার পর একটি মোমবাতি কয়েক মিনিট জ্বালিয়ে রাখুন। দূর হয়ে যাবে রান্নার গন্ধ।   

কাঠের কাটিং বোর্ড

সবজি কাটার জন্য কাঠের কাটিং বোর্ড ব্যবহার করুন। এগুলো অতিরিক্ত গন্ধ শোষণ করে নেয়। পেঁয়াজ, আদা এগুলো কাটার পর বোর্ড ভালো করে পরিষ্কার করে মুছে রাখুন।

পরিষ্কার রাখুন রান্নাঘর
রান্নার সময় ছিটে পড়ে তেলের কারণে অনেক সময় গন্ধ হয়ে থাকে রান্নাঘর। তাই রান্নাঘরের দেয়াল, সিলিং, তৈজসপত্র- সবকিছু নিয়মিত পরিষ্কার করুন।

ইলেকট্রিক চিমনি
রান্না শেষে অল্প কিছুক্ষণ ইলেকট্রিক চিমনি জ্বালিয়ে রাখতে পারেন। এর ধোঁয়া দ্রুত রান্নার গন্ধ দূর করতে সাহায্য করে।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি