ত্বকের অ্যালার্জি দূর করতে...

লাইফস্টাইল ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৪২
image

ত্বকের অ্যালার্জি দূর করতে...

পোকামাকড়ের কামড়, ধুলাবালিসহ বিভিন্ন কারণে ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে। এ ধরনের অ্যালার্জির ফলে ত্বক শুষ্ক হয়ে চুলকাতে শুরু করে। ত্বকের অ্যালার্জি দূর করার জন্য বিভিন্ন প্রাকৃতিক উপকরণ অত্যন্ত কার্যকরী। এগুলো যেমন দ্রুত কাজ করে, তেমনি কোন সাইড ইফেক্টও নেই। জেনে নিন বিস্তারতি-


আপেল সিডার ভিনেগার
তুলার বল আপেল সিডার ভিনেগারে ডুবিয়ে অ্যালার্জি আক্রান্ত ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুলকানি কমে যাবে।
অ্যালোভেরা

অ্যালোভেরার শাঁস চুলকানি সংক্রমিত স্থানে সরাসরি লাগান। এটি ত্বকের বিভিন্ন ইনফেকশন দ্রুত দূর করবে।  

লবণ পানি

অনেক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ত্বকে অ্যালার্জি দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে সাইনাস অথবা ঠাণ্ডালাগাজনিত ওষুধ এ ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। প্রতিদিন সকালে পানিতে সামান্য লবণ মিশিয়ে ড্রপারের সাহায্যে নাকে দিন। এটি নাকবন্ধ হওয়ার সমস্যা থেকে মুক্তি দেবে আপনাকে। ফলে অ্যালার্জি বাড়ে এমন ওষুধ গ্রহণ করতে হবে না।

অলিভ অয়েল
অলিভ অয়েলে আছে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন-ই। ফলে ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এটি। অ্যালার্জি আক্রান্ত স্থানে সামান্য অলিভ অয়েল লাগিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন। র‍্যাশ থাকলে অলিভ ওয়েলের সঙ্গে মধু মিশিয়ে নিন। এটি ত্বককে শুষ্ক হতে দেবে না। পাশাপাশি কমাবে চুলকানি।

ওটমিল
পানির সঙ্গে ওটমিল মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। অ্যালার্জি কমে যাবে।
পেট্রোলিয়াম জেলি
চুলকানির দাগ দূর করতে পারে পেট্রোলিয়াম জেলি। চুলকানির দাগের ওপর পেট্রোলিয়াম জেলি লাগান ঘুমানোর আগে। সকালে উঠে ধুয়ে ফেলুন। এটি দাগ দূর করবে ও চুলকানি বাড়তে দেবে না।





/এনএ/



 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি