চমকে দিন ভালোবাসার কেক দিয়ে

লাইফস্টাইল ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২২

ভালোবাসার কেক

দেখতে দেখতে ভালোবাসার সেই মহার্ঘ্য দিন চলে এসেছে। আজ রাত পেরোলেই ভালোবাসার ফুল ফুটবে প্রেমিক-প্রেমিকার মনে। আজকেই সুযোগ চমকে দেওয়ার আপনার প্রিয়জনকে। উপহার হিসেবে নিশ্চয় এতক্ষণে আপনি মগ, বই, শাড়ি, পাঞ্জাবি, কলম আরও কতকিছু কিনে ফেলেছেন? বাকি থাকলো শুধু কেকটাই। আজ রাতে চাইলে নিজেই বানিয়ে নিতে পারেন, কিংবা কিনে বা বানিয়ে ফেলুন মনোমুগ্ধকর একটি কেক। দারুণ একটি কেক আপনার ভালোবাসার আয়োজনকে আরও দ্বিগুণ করে দেবে নিশ্চিত।

আজকের জন্য আপনি নিজে এক্সপার্ট হলে বানিয়ে ফেলুন রেড ভেলভেট কেক। বলা হয়ে থাকে ভালোবাসাময় হৃদয়ের সম্মানেই এই কেকের আবিস্কার। স্ট্রবেরি বা চেরির স্বাদে এই কেকটি বানানো খুব একটা কঠিন কাজ নয়। আর কষ্টকর মনে হলে অর্ডার দিন কেকের দোকানে। ইদানিং অনলাইন দোকানগুলোও বেশ দারুণ দারুণ সব কেক তৈরি করছে। বিশেষ করে সুগারক্যাসলের থিম আপনাকে বিমোহিত করবেই করবে। এছাড়াও রয়েছে পুনিজ কিচেন। নানা ধরনের কেক নিয়ে প্রিয়জনকে চমকে দেওয়ার সুযোগটি হাতছাড়া করবেন না।

ধরা যাক আপনার প্রিয়জনের প্রিয় ফুল শিউলি, এক ডালা শিউলি উপহার দিন তাকে সুগারক্যাসল থেকে। এক্ষুণি তাদের ফেসবুক পেইজে গিয়ে অর্ডার করুন। কিংবা বুকিশ লাভারটিকে বাগে আনতে বইয়ের থিমের কেকও বানাতে পারেন। আপনার হাতে রয়েছে নানা সুযোগ। ফুল চকোলেটের পাশাপাশি কেকও হোক এইদিনে।

শিউলি ফুলের কেক

ছবি: সুগারক্যাসল  ।

/এফএএন/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি