উৎসবে হোক মালাই চপ

আনার সোহেল
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৭

ফেব্রুয়ারি মাস মানেই উৎসব আর আয়োজন। শুধু বাইরেই উৎসব কেনও হবে, ঘরেও চলুক উৎসব আর খানাপিনা। উৎসব মানেই যেহেতু মিষ্টি সেহেতু আজ ঘরেই হোক মালাই চপ।

উপকরণ:

ছানা -১ কাপ ( ১ লিটার দুধে যতটুকু হয় )

কর্ণফ্লাওয়ার- ১ চা চামচ

ময়দা- ১চা চামচ

বেকিং পাউডার-১চিমটি

চিনি- ১ চা চামচ

এলাচ- ২টি

গোলাপ জল- ২ ফোটা

মাওয়া- ১ কাপ ( গার্নিশ ও মাঝখানে কেটে মাওয়ার পুর দিতে হবে )

পেস্তা কুচি মাওয়ার সঙ্গে মিশিয়ে পুরে দেওয়ার জন্য

মালাই চপ

ছানার ক্ষীর তৈরি:

একটি প্যানে পরিমাণ মতো ছানা, চিনি ও পরিমাণ মতো তরল দুধ নিয়ে জ্বাল দিয়ে নাড়তে থাকুন ঘন হওয়া পর্যন্ত । হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন । এটিকে পুর হিসাবে দিতে পারেন পাটিসাপ্টা ও যেকোনও পুরের মিষ্টি নাস্তায় !

সিরা তৈরি:

৬ কাপ পানির সঙ্গে এক কাপ চিনি জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিন। এলাচ দিন,  পাতলা সিরা হবে। সিরা হয়ে গেলে একদম অল্প আঁচে চুলায় রাখুন। খেয়াল রাখবেন সিরা যেন ঘন না হয়। এবার মালাই চপ বানাতে লেগে যান।

ছানা ও মালাই চপ  তৈরি:

এক লিটার দুধ জ্বাল দিন ফুটে উঠলে ঠাণ্ডা করুন।ভিনেগার বা লেবুর রস নিন ৩-৪ টেবিল চামচ এবং সাথে অর্ধেক পানি মেশান।এবার দুধে ঢেলে দিন সবুজ পানি বের হওয়া পর্যন্ত নাডুন। দুধ ফেটে সবুজ পানি বের হলে , এবার ছেঁকে নিন। একটি সুতির কাপড স্টেইনার এর উপর রেখে ছানা ঢেলে নিন , কলের পানি বা ঠাণ্ডা পানি দিয়ে ছানা ধুয়ে নিন। ১ ঘণ্টা ছানা ঝুলিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। ১ ঘণ্টা পর ছানা ট্রেতে ঢেলে নিন।

ছানাকে হাত দিয়ে ভালো করে মথে নিন ৫ মিনিট। এবার ছানায় কর্ণফ্লাওয়ার,ময়দা,চিনি ও বেকিং পাউডার  দিয়ে  আবার ভালো করে মথে নিন আরও ৫ মিনিট। এখন ছানা কে ১০ ভাগ করে নিন বা ছোট ছোট বল বানিয়ে নিন । এরপর চপ আকারে মিষ্টি বানিয়ে নিন।

চুলায় রাখা সিরার আঁচ বাড়িয়ে দিন। সিরা ফুটে উঠলেই একে একে সব মালাই চপ সিরায় দিয়ে দিন । ভারি ঢাকনা দিয়ে ঢেকে দিন। প্রথম ১৫ মিনিট মিডিয়াম হাই আঁচে রান্না করুন। ১৫ মিনিট পর ১/২ কাপ মত নরমাল পানি দিয়ে হালকা ভাবে চপ গুলো ডুবিয়ে দিন সিরায়। আরও ১০ মিনিট রান্না করুন। এবার চুলা বন্ধ করে দিন। এখন চপগুলো সিরায় ২-৩ ঘন্টা রেখে  দিন।  ডেকোরেশনের আগে একটি প্লেটে তুলে নিন সিরা থেকে।

মাওয়া তৈরি: তিন  টেবিল চামচ গুঁড়া দুধের সঙ্গে এক টেবল চামচ চিনি, এক টেবল চামচ ঘি, এক টেবল চামচ পানি সব এক সাথে মিক্স করে নিন, তারপর মাইক্রোওয়েভে ২৫-৩০ সেকেন্ড গরম করে নিন। একটু ঠান্ডা হলে চালনিতে চেলে নিন বা হাতে ভেঙে নিন  ব্যাস হয়ে গেল মাওয়া।

এবার মালাই চপ নিয়ে ছুরি দিয়ে মাঝখানে একটু হালকা করে কেটে পুর ভরে নিন ও পরে পেস্তা কুচি দিন এবং মাওয়া গুঁড়ায় গডায় নিন ।হয়ে গেল মজাদার মালাইচপ । ফ্রিজে রাখুন ১ঘন্টা ফ্রিজ থেকে বের করে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন মালাই চপ।

মালাই চপ-১

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি