ঝটপট ফলের ক্রিমি সালাদ

লাইফস্টাইল ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪১

ফলের সালাদ-২

আজকে বিকেলে কি খাবেন সেটি নিয়ে খুবই চিন্তিত? ভালো কিছু খাওয়া উচিত তাই না? স্বাস্থ্যকর খাবার হোক আজ বিকেলে। সেক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন ফলের সালাদ। একটু ভিন্নতা আনুন। তবে সময় যেনও কম লাগে।

উপকরণ : ক্রিম হাফ কাপ। হুইপ করে নেওয়া। এর সঙ্গে লেমন বা অরেঞ্জ জেস্ট মেশাতে পারেন। দারুণ সুগন্ধ ছড়াবে।

কলা- ২ টা মাঝারি

আনারস- ২ কাপ

কমলা -২ টা মাঝারি

কিউই ফল -২ টা

লাল আঙ্গুর -( বিচি ছাড়া ) ১ কাপ

স্ট্রবেরি -১ কাপ

অরেঞ্জ জুস ১/২ কাপ

অরেঞ্জ জেস্ট -১/২ চা চামচ

লেমন জুস -১/৪ কাপ

ব্রাউন সুগার -১/৪ কাপ

লেবুর খোসা কুচি- ১/২ চা চামচ

ফলের সালাদ-১

প্রণালী :

একটি ছোট কড়াইয়ে অরেঞ্জ জুস ও জেস্ট, লেমন জুস ও লেবুর খোসা কুচি, ব্রাউন সুগার চুলায় চাপিয়ে ৭ থেকে ৮ মিনিট চুলায় রেখে সস বানিয়ে নিন। জাস্ট ৫ মিনিট ফুটে ঘন সিরাপ হয়ে আসলেই সস হয়ে গেল। ক্রিম সামান্য চিনি দিয়ে হুইপ করে নিন। ফলগুলো সব একই সমান করে কেটে নিন।ফলের মধ্যে শুধু আনারশটি ক্যারাম্যালাইজড করে নিন। অর্থাৎ চিনি দিয়ে ভেজে নিন। এবার সার্ভিং  গ্লাসে ফল ও ক্রিম স্তরে স্তরে সাজান। একবার করে ফলের স্তর দেওয়ার পর সস ঢেলে দেবেন। এরপর শেষ লেয়ারটি ক্রিমের দিয়ে তার ওপর সস ঢেকে দিয়ে স্ট্রবেরি দিয়ে দিন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। কিংবা নরমাল তাপমাত্রায়ও খেতে পারেন।

*** এখানে আপনার পছন্দমতো ফল ব্যবহার করতে পারেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি