ঢাকায় পঞ্চম ডেনিম উৎসব

লাইফস্টাইল ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪২
image

  ডেনিম উৎসবের বিগত বছরের আয়োজন

আগামী ২ ও ৩ মার্চ ডেনিমজিনসডটকমবাংলাদেশ-এর আয়োজনে পঞ্চমবারের মতো শুরু হচ্ছে ডেনিম উৎসব। দুই দিনের বর্ণাঢ্য এ আয়োজন অনুষ্ঠিত হবে রাজধানীর র‍্যাডিসন হোটেল প্রাঙ্গণে। এবারের আয়োজনের থিম ‘ডেনিম ফ্যাশন ইন ঢাকা।’ ডেনিম মেলায় দেশবিদেশের উদ্যোক্তারা তুলে ধরবেন তাদের রকমারি উদ্ভাবন। বিশ্বের খ্যাতনামা প্রায় ৩২টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান এই আয়োজনে যোগ দেবে। দুই দিনব্যাপী ডেনিম উৎসবে সেমিনার এবং ফ্যাশন শোর পাশাপাশি থাকছে বিভিন্ন আয়োজন।  

ডেনিমঅ্যান্ডজিনস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সন্দ্বীপ আগারওয়াল বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের বাজারে এ মুহূর্তে জিনস-এর বৃহত্তম রফতানিকারক বাংলাদেশ। সারা দুনিয়ার ডেনিম ক্রেতাদের চাহিদা মেটানোর জন্যে যে পর্যায়ের অবকাঠামো ও জনবল থাকা আবশ্যক তার বিচারেও এক অনন্য অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ ধারাবাহিকতার প্রতিফলন ঘটে ডেনিম এন্ড জিন্সের আয়োজিত প্রদর্শনীতে।’

গত কয়েকবারের মিলনমেলায় দেশবিদেশের খ্যাতিমান খুচরা ও পাইকারি বিক্রেতা, কারখানা, বায়িং হাউজসহ আরও যেসব খ্যাতিমান ব্র্যান্ডের হাজিরা ঘটেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো- টেসকো, টম টেইলার, সিঅ্যান্ডএ, কেয়ারেফোর, কুলক্যাট, সিলিও, চার্লস ভোগলে, ইউনিকলো, এস অলিভার, ওয়ালমার্ট ইত্যাদি।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি