হ্যাক করুন নিজের রান্নাঘর

আশিকুর রহমান চৌধুরী
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৪

অন্য কোনও ক্ষেত্রে হোক না হোক, শর্টকাটে সফলতা মেলে রান্নায়। হেঁশেলে হেসেখেলে কাজ আদায় করে নিতে তাই ঝটপট জেনে নিন কিছু ছলাকলা।

আপেল সস

১. চিনির বদলে আপেল সস

হঠাৎ চিনি শেষ হয়ে গেলে দোকানে যাওয়ার প্রয়োজন নেই। বেকারি পণ্য যেমন পাউরুটি, কেক, বিস্কুট তৈরিতে ব্যবহার করুন আপেল বাটা বা আপেল সস।

খোসা দিয়ে খোসা তোলা

২. খোসা দিয়ে খোসা তুলুন

রান্না করার সময় যদি পাত্রে ডিমের ছোট অংশ পড়ে যায় তাহলে সেটা সরানো মুশকিল বটে। আর এই মুশকিল আসান করবে ডিমের খোসাই। আরেকটি খোসা দিয়ে পড়ে যাওয়া টুকরোটা তুলে ফেলুন সহজেই।

সবুজ পাতা

৩. সতেজ রাখুন সবুজ পাতা

দেখা যায় ধনেপাতা, পুদিনাপাতা বা শাক একদিনেই শুকিয়ে যায়। এগুলোকে সতেজ রাখতে ব্যবহার করুন পলি পদ্ধতি। একটি পলিথিনে ধনেপাতা, পুদিনাপাতা বা শাকপাতা ঢুকিয়ে বাতাসসহ মুখটি বন্ধ করে দিন। সতেজ থাকবে কিছু দিন।

ভালো বা খারাপ ডিম

৪. ডিম পরীক্ষা

কিভাবে বুঝবেন ডিমটি ভাল না খারাপ? পানি ভর্তি পাত্রে ডিমটি ছেড়ে দিন। যদি ডু্বে যায় তবে একদম তাজা। পুরোপুরি না ডুবে কিঞ্চিৎ ভেসে থাকলে বুঝবেন ডিমটি ভাল কিন্তু তাজা নয়। আর যদি পুরোপুরি ভেসে থাকে তবে ফেলে দিন ডিমখানা। কারণ ভেতরে গ্যাস জমে ডিমটি নষ্ট হয়ে গেছে। ওই গ্যাসই ডিমটাকে ভাসিয়ে রেখেছে।

সুতা দিয়ে কেক কাটুন

৫. সুতো দিয়ে

চিকন সুতো দিয়ে কাটতে পারবেন কেক-পাউরুটি জাতীয় নরম খাবার। খাবার ভেঙেও যাবে না আবার কাটাও হবে মিহি।

আদা কাটুন চামচে

৬. আদা কাটুন চামচে

চামচ ব্যবহার করে সহজেই তুলতে পারবেন আদার চামড়া। ছুরি-কাঁচি থেকেও অনেক সহজ ও দ্রুত হবে কাজটা।

উপচে পড়বে না কিছু

৭. উপচে পড়া ঠেকাতে

ভাত রান্নার সময় খোলা হাঁড়ির ওপর একটি কাঠের চামচ আড়াআড়িভাবে রাখুন। যতই ফুটুক, পানি আর উপচে পড়বে না।

বেশি বেশি লেবুর রস

৮. লেবুর রস বাড়ান

একটু বেশি রস পেতে লেবুকে কাটার আগে মেঝেতে বা টেবিলে হালকা চাপ দিয়ে কিছুক্ষণ রোল করুন। তারপর চিপে দেখুন। লেবুর ষোলোআনা আদায় হবেই।

ঝকঝকে বরফ

৯. চকচকে বরফ পেতে

আপনি যদি বরফ টুকরো সাধারণ বা পরিষ্কার পানি দিয়ে বানান তাহলে বরফ হবে ঘোলাটে। আর সেদ্ধ পানি ব্যবহার করলেই মিলবে চকচকে স্বচ্ছ বরফ।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি